সময় চলে যায়, রেখে যায় স্মৃতি। দুঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে ধারাবাহিক এই বর্ষপরিক্রমা। আজ শেষ পর্বে আন্তর্জাতিক ক্রিকেট।

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
গত জুনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আইসিসি ট্রফির জন্য দেশবাসীর ১১ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফাইনাল শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের রানবন্যা
এ বছর এক ইনিংসে সর্বোচ্চ রান ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে মুলতানে জো রুটের ২৬২ ও হ্যারি ব্রুকের ৩১৭ রানের সুবাদে ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৮২৩ রানে। এর আগে পাকিস্তান করে ৫৫৬ রান। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস ২২০ রানে থামিয়ে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে জেতে ইনিংস ও ৪৭ রানে।
কামিন্দুর কীর্তি
দুই বছর পর টেস্টে ফিরেই স্বপ্নের মতো বছর কাটিয়েছেন কামিন্দু মেন্ডিস। গলে গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২* রানের ইনিংস খেলেন তিনি। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলছেন এই লঙ্কান ব্যাটার।

কিউইদের ‘প্রথম’
ভারত গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জয়—গত অক্টোবর-নভেম্বরে সে অবিশ্বাস্য কাজটিই করে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টেস্টে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে। এর আগে গত সাত দশকে ভারতে কিউইদের জয় ছিল মাত্র ২টি। এর সর্বশেষটি ১৯৮৮ সালে, ওয়াংখেড়েতে।
জিম্বাবুয়ের ৩৪৪
গত অক্টোবরে নাইরোবিতে বিশ্বকাপ বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে। ম্যাচটি তারা জেতে ২৯০ রানে, যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ব্যবধানে জয়ের রেকর্ডও।
শামারের আবির্ভাব
শামার জোসেফ—বছরের শুরুতে নামটি চমকে দেয় ক্রিকেট বিশ্বকে। গায়ানার এক নিভৃত গ্রাম থেকে উঠে আসা এই পেসারের বীরত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে অজিদের বিপক্ষে ২১ বছর পর টেস্ট জয়েরও স্বাদ পায় ক্যারিবীয়রা।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে