
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
টি-টোয়েন্টি নয়, শ্রীলঙ্কার টেস্টে অধিনায়কত্বে পরিবর্তন এসেছে। ধনাঞ্জয়া ডি সিলভা শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার সাদা পোশাকের নতুন অধিনায়ক হয়েছেন কুশল মেন্ডিস। আজ এসএলসির সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচক কমিটির সভায় কুশলের কাঁধে টেস্টের নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৬ থেকে এখন পর্যন্ত ৬৯ টেস্ট খেলেছেন ধনাঞ্জয়া। তবে সাদা পোশাকে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি তাঁর। ২০২৪ থেকে এখন পর্যন্ত ১৮ টেস্টে অধিনায়কত্ব করেছেন। ৩৬.৪৫ গড়ে করেন ১১৩০ রান। ৩ সেঞ্চুরি ও ৭ ফিফটি করেছেন অধিনায়ক হিসেবে।
শ্রীলঙ্কার হয়ে অধিনায়কত্ব কুশল মেন্ডিসের কাছে নতুন নয়। ২২ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে টেস্টে এখন পর্যন্ত অধিনায়কত্ব করার সুযোগ মেলেনি তাঁর। এখন পর্যন্ত ৭৫ টেস্ট খেলে ৩৬.৩৬ গড়ে ৪৮৩৬ রান করেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১০ সেঞ্চুরি ও ২৩ ফিফটি করেছেন।
পাকিস্তান সিরিজের পুরোটা সময়ই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল। আগামীকাল তাঁর নেতৃত্বে লঙ্কানরা খেলতে নামবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই হবে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তারপর ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হবে শ্রীলঙ্কা-পাকিস্তান-ইংল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে এই ত্রিদেশীয় সিরিজ।
সাদা বলের খেলা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট লাহোরে হবে ১৭ নভেম্বর। দুই দলের এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১৬ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
২ ঘণ্টা আগে