আন্তর্জাতিক উইকেটে হরভজন সিংকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ভারতীয় স্পিনারকে ছাড়িয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
কানপুর টেস্টে সাকিব ১১ ওভারে ৭৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক উইকেটসংখ্যা দাঁড়াল ৭১২। ৪৪৪ ইনিংসে ভারতের সাবেক স্পিনার হরভজন নিয়েছেন ৭০৮ উইকেট। তাঁকে ছাড়িয়ে যেতে সাকিবের লেগেছে ৪৮৭ ইনিংস।
টেস্টে সাকিব উইকেট নিয়েছেন ১২০ ইনিংসে ২৪৬ উইকেট। ওয়ানডেতে ৩১৭ উইকেট নিয়েছেন ২৪১ ইনিংসে। টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট।
৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করা বাংলাদেশ বৃষ্টির কারণে গত দুই দিন বসেছিল ড্রেসিংরুমে। আজ চতুর্থ দিনে মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে থামে ২৩৩ রানে। ভারত ৯ উইকেটে ২৮৫ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। সাকিবের সমান উইকেট নিয়েছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও।

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে