বিমানবন্দর থেকে বেরিয়ে কথা না বললেও হাত নাড়িয়ে ‘হাই’ দিলেন সংবাদকর্মীদের, এরপর গাড়িতে উঠলেন তামিম ইকবাল। চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে গতকাল রাতেই লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। আজ বিকেল ৫টার পর এসে পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
পিঠের নিচের অংশে যেখানে চোট, লন্ডনে ইনজেকশন নেওয়ার পর দুই দিন পর্যবেক্ষণে ছিলেন তামিম। গতকাল পর্যবেক্ষণ পর্ব শেষ হয়েছে। জানা গেছে, ইনজেকশন নেওয়ার পর থেকে ভালো বোধ করছেন তিনি। তবে ব্যথার অবস্থা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
আপাতত তামিমকে ৭ থেকে ১০ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। এ সময় তাঁর ব্যথার অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ব্যথা ফিরে না এলে এরপর শুরু হবে তাঁর মাঠের ফেরার প্রক্রিয়া। কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে তামিমের সামনে দুটি পথ খোলা ছিল, অপারেশনের টেবিলে বসা অথবা ইনজেকশন। তামিম দ্বিতীয়টিকে বেছে নিয়েছেন।
অবসর ভেঙে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিমের কাছে অবশ্য ভিন্ন উপায়ও ছিল না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ছুরি-কাঁচির নিচে গেলে লম্বা সময় মাঠের বাইরে গিয়ে দুটিকেই বিসর্জন দিতে হতো। তবে এখনো তামিমের ফেরার ওপর অনেক ‘যদি-কিন্তু’ ঝুলে আছে।
দেশে ফিরেই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে আলোচনায় বসার কথা তামিমের। যেখানে বিসিবির কাছে নিজের চাওয়া, বিভিন্ন বিষয়ের সমাধান এবং সম্প্রতি ঘটে যাওয়া অনেক ব্যাপারেই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিসিবি সূত্র জানিয়েছে, আগামী এক-দু দিনের মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে আলোচনায় বসতে পারেন তামিম। এই আলোচনাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপও শুরু হয়ে গেল আজ। প্রথম দিন ক্রিকেটাররা বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক অবস্থার পরীক্ষা দিয়েছেন। ক্যাম্পে তামিম কখন ফিরবেন, সেটিও জানা যাবে মেডিকেল রিপোর্ট এবং ওই আলোচনার পর।

উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে।
৩৫ মিনিট আগে
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) এবারই বাংলাদেশ প্রথমবার খেলতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখা যাবে, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই অনুষ্ঠানে রীতিমতো সাংবাদিক বনে গেলেন তামিম ইকবাল।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা স্থবির হয়ে আছে ১৮ মাস ধরে। আর সৌম্য সরকার সবশেষ পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনটা ওয়ানডেই তাঁকে দেখতে হয়েছে বেঞ্চে বসে। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের না খেলা নিয়ে আজ প্রশ্ন করা
৪ ঘণ্টা আগে
পিএসএলে আজ দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ম্যাচ। লাহোরে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর পেশোয়ারে নাহিদ রানার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়
৪ ঘণ্টা আগে