
প্রথম ১ ঘণ্টার মথ্যেই আফগানিস্তানের ইনিংসের টেনে দিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শুরুর ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী আফগানিস্তানের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তৃতীয় দিনের প্রথম দুই সেশনেই দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ।
২৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে আফগানিস্তান ২৪০ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ১০৬ রানের লিড। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ে তুলেছেন। চতুর্থ উইকেটে এরই মধ্যে তাঁরা ৭১ রানের জুটি গড়েছেন। হাতে ৭ উইকেট নিয়ে ২৩০ রানের লিড নিয়ে চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ।
১১তম ওভারের চতুর্থ বলে মুমিনুল হককে (৭) যখন বিদায় করেন ইয়ামিন আহমাদজাই, তখনই তৃতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়। ১০.৪ ওভারে ২ উইকেটে ৪৪ রানে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় সেশনের খেলা। দ্রুত তৃতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। ১৫তম ওভারের শেষ বলে আহমাদজাইয়ের অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে স্লিপে শাহিদুল্লাহ কামালের হাতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম।
ওপেনিংয়ে নামা তামিম ৩৮ বলে ৬ চারে করেন ৩১ রান। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ১৩ রান। তিন নম্বরে নামা মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৭ রান। তিন টপ অর্ডারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৩ উইকেটে ৫৩ রান।
শান্তও কয়েক দফা আউট হতে হতে বেঁচে গিয়েছেন। যেখানে ১৪তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সেলিম শাফিকে পুল করতে যান শান্ত। উইকেটরক্ষক ইকরাম আলী খিল আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। আফগান অধিনায়ক রহমত শাহ রিভিউ নিলে দেখা যায় বল শান্তর গ্লাভস বা ব্যাট কোনো কিছুই স্পর্শ করেনি। তখন বাংলাদেশ অধিনায়ক কেবল ২ রান করেছেন।
ব্যক্তিগত ৫ রানের সময় আরেকবার জীবন পান শান্ত। আহমাদজাইয়ের বলে শান্ত খোঁচা দিলে ডাইভ দিয়েও বলের নাগাল পাননি উইকেটরক্ষক ইকরাম আলী খিল। স্লিপে থাকা ফিল্ডারও নাগাল পাননি। একবার তো আফগানিস্তানের আবেদনে আম্পায়ার শান্তকে আউট ঘোষণা করেন। ২৭তম ওভারের তৃতীয় বলে জিয়াউর রহমান আকবরের বলে এলবিডব্লুর শিকার হওয়ার পর শান্ত দ্রুত রিভিউ করেন। রিভিউতে দেখা গেছে, স্টাম্পে বল লাগেইনি। বাংলাদেশ অধিনায়কের রান তখন ১১।
অন্যপ্রান্তে শান্তর সঙ্গী মুশফিকুর রহিম সাবলীলভাবে খেলতে থাকেন। ৩৬ ওভারে ৩ উইকেটে ১২৪ রান করে তৃতীয় দিনের চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ৭০ বলে ৭ চারে ৪৮ রানে ব্যাটিং করছেন। ২৩ রান করে অপরাজিত শান্ত।

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে টানাপোড়েন। ক্ষণে ক্ষণে বদলানো হচ্ছে সিদ্ধান্ত। দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞাও। তবে নিষিদ্ধ করার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) সুর বদলেছে। তাঁকে দ্রুত আন্তর্জাতিক ফুটবলে ফেরাতে চায় এফপিএফ।
১৫ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারাল বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে কে এই কীর্তি গড়েছেন, সেটা সকলেরই জানা। তবে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
২ ঘণ্টা আগে