সুযোগ পেলেই মাইকেল ভন খোঁচা মারেন ভারতীয় ক্রিকেট দলকে। সদ্য শেষ হওয়ায় টেস্টেও সুযোগটা হাতছাড়া করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়েছিলেন তিনি। তবে এবার সংস্করণ বদলের সঙ্গে সঙ্গে নিজের মতের সুরও পাল্টে ফেললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তাঁর মতে, সীমিত ওভারের সব সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত।
সাধারণত ভারতের খেলা এশিয়ার বাইরে হলেই খোঁচা মারেন ভন। তাঁর মতে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পারফরমেন্স একদম সাদামাটা। তাদের ক্রিকেটারদের আসল পরিচয় পাওয়া যায় পেস-সহায়ক মাঠে খেলার সময়। এবারের ইংল্যান্ড সফরে দলটির পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন সাবেক অধিনায়ক। বিরাট কোহলি-রোহিত শর্মাদের প্রশংসা করে প্রথম ওয়ানডে শেষে তিনি বলেছেন, ‘দেড় বছরে পরিস্থিতি ভিন্ন হতে পারে (ওয়ানডে বিশ্বকাপ)। তবে সাদা বলের ক্রিকেটে ভারত দারুণ করছে। তারা টি-টোয়েন্টির পর দুর্দান্ত শুরু করেছে ওয়ানডেতে। আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে কথা বলি, তারা সেটা মাঠে দেখিয়েছে।’
ভারত দীর্ঘদিন ধরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এর আগে ২০১১ বিশ্বকাপ জিতেছে তারা। ভন বর্তমান দলটির খেলা দেখে মনে করছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হতে পারে। ৪৭ বছর বয়সী ইংলিশ ব্যাটার বলেছেন, ‘আগেই বলেছি, ভারত দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। দলটির সুযোগ আছে চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার। তাদের উচিত এই সংস্করণগুলোর শীর্ষে থাকা।’
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। নিজেদের সমর্থকদের সামনে আবারও সুযোগ থাকবে রোহিত-কোহলিদের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার। এর আগে অবশ্য অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে