মোহাম্মদ শামি ও বিতর্ক—এ যেন চলে সমান্তরালে। মাঠে ও মাঠের বাইরে ভারতীয় পেসারকে পাড়ি দিতে হয়েছে অসংখ্য চড়াই-উতরাই। গত ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েও কী ভারতীয় সমর্থকদের মন জয় করতে পেরেছিলেন! ধর্মীয় কারণে উল্টো শুনতে হয়েছে বিরূপ মন্তব্য।
তাতেও অবশ্য দমে যাননি শামি। ভারতকে ফাইনালে তুলতে বড় অবদান তাঁর। তবে বিশ্বকাপের মাঝেই এক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হোন ৩৩ বছর বয়সী পেসার। রাউন্ড রবিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর মাঠে বসে ‘সিজদা’ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কী ভেবে যেন দিতে গিয়েও সিজদা দেননি। সেটি নিয়েই ধর্মান্ধ সমর্থকেরা রীতিমতো ট্রল শুরু করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তখন অবশ্য চুপ ছিলেন শামি। কিছুই বলেননি। এবার ভাঙলেন নীরবতা। মাঠে যেমন বল হাতে তোপ দাগিয়ে দিয়েছিলেন সমালোচকদের জবাব, তেমনি এবার দিলেন কথার তোপে। জানালেন, নিজের ধর্ম ও ভারতীয় নাগরিকত্ব নিয়ে গর্বিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমালোচকদের উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন শামি, ‘আমি যদি প্রার্থনা করতে চাই, কে থামাতে পারবে? কাউকে আমি প্রার্থনা করা থেকে থামাব না। যদি আমি প্রার্থনা করতে চাই, আমি প্রার্থনা করব। তাতে কী সমস্যা?’
ভারতের সংবাদমাধ্যম ‘আজ তক’-এর সঙ্গে আলাপচারিতায় সেই সিজদা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে এমনটাই বলেন শামি। ভারতীয় পেসার নিজের ধর্ম সম্পর্কে গর্ব করেই বলেন, ‘গর্বের সঙ্গেই বলি, আমি একজন মুসলিম। আমি গর্বের সঙ্গে বলি, আমি একজন ভারতীয়। তাতে কী সমস্যা? প্রার্থনা করার জন্য যদি আমাকে কারও অনুমতি নিতে হয় হয়, তাহলে আমার কেন এই দেশে থাকা উচিত? এর আগে কি ৫ উইকেট নেওয়ার পর আমি প্রার্থনা করিনি? আমি অনেকবার পাঁচ উইকেট নিয়েছি। আমাকে বলুন, কোথায় আমাকে প্রার্থনা করতে হবে, আমি সেখানেই যাব।’

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
৭ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
৯ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
৯ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১১ ঘণ্টা আগে