যে উইকেটে রীতিমতো খাবি খেলেন বাংলাদেশের ব্যাটাররা, নিউজিল্যান্ডের ব্যাটাররা সেখানে রান পেলেন অনায়াসে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ধীর গতির উইকেট নিয়ে যে শঙ্কা ছিল কিউইদের, দূর হলো সেটাও। মিরপুরের বৈরী উইকেট জয় করে ১৫ বছর পর বাংলাদেশ থেকে ওয়ানডে সিরিজও জিতে নিয়ে গেল নিউজিল্যান্ড।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি ৭ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্য ৯১ বল হাতে রেখে সহজেই টপকে গেছে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল। এই জয়ে দুর্ভেদ্য হয়ে ওঠা বাংলাদেশও জয় করা হলো লোকি ফার্গুসনের দলের। ২০০৮ সালের পর আগের দুই সিরিজে ধবল ধোলাই হওয়া কিউরা বাংলাদেশে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে নিউজিল্যান্ড জিতেছে ৮৬ রানের বড় ব্যবধানে।
১৭২ রানের সহজ লক্ষ্যে তাড়ায় যেভাবে ব্যাটিং করার দরকার ছিল সেভাবেই ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ইনিংসের সময়ই বোঝা যাচ্ছিল, উইকেটে এমন কোনো জুজু নেই যা ব্যাটারদের ভোগাবে। ব্যাটিংবান্ধব উইকেট থাকার পরও বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আত্মঘাতী খেলে উইকেট বিলিয়ে গেলেন, কিউই ব্যাটাররা যেন শিক্ষা নিলেন সেখান থেকেই। এক শরীফুল হাসান ছাড়া কেউই তেমন ভোগাতে পারলেন না উইল ইয়ংদের।
মাত্র ৩৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের ১৭২ রানের লক্ষ্য কত দ্রুত ছোঁয়া যায় সেই প্রতিযোগিতায় যেন নেমেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৯ ওভার শেষে রান তুললেন ৪৮। কিন্তু দশম ওভারে টানা দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে মিরপুরে ঝিমিয়ে থাকা দর্শকদের জাগিয়ে তুললেন পেসার শরীফুল ইসলাম। ধুঁকতে থাকা বাংলাদেশকে দিলেন লড়াইয়ের কিঞ্চিৎ আশা!
দশম ওভারে পরপর দুই বলে ফিন অ্যালেন ও অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে ফিরিয়ে ঝিমিয়ে থাকা ম্যাচকে জীবন্ত করে তোলেন শরীফুল। ওভারের দ্বিতীয় বলে দারুণ বাউন্সারে ২৮ রান করা অ্যালেনকে নাসুম আহমেদের ক্যাচ বানান শরীফুল। পরের বলেই দুর্দান্ত সুইংয়ে স্ট্যাম্প উপড়ে দেন অভিষিক্ত ফক্সক্রফটের।
৪৯ রানে দুই উইকেট হারানো নিউজিল্যান্ড খেলায় ফেরে উইল ইয়ং ও হেনরি নিকোলসের ৮১ রানের জুটিতে। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তোলা ইয়ং ৭০ রানে নাসুমের ঘূর্ণিতে বোল্ড হলেও ৮৬ বলে অপরাজিত ৫০ রানে নিউজিল্যান্ডকে সিরিজ জেতান নিকোলস।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের হয়ে অধিনায়কত্বের অভিষেকে একাই লড়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। দলের রানে শান্তর একারই অবদান ৭৬। ব্যাটিংয়ের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ৮ রানের মাথায় ২ উইকেট হারায়। সেখানে থেকে তৃতীয় উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। কিন্তু হৃদয় ১৮ রানে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এর আগে অভিষিক্ত জাকির হাসান ১ রানে আউট হয়েছেন। আরেক ওপেনার তানজিদ হাসান ফিরেছেন ৫ রানে।
অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের আশা জাগাচ্ছিলেন শান্ত। দলীয় ৮৮ রানের মাথায় মুশফিকের দুর্ভাগ্যের আউটে সেই জুটির সমাপ্তি ঘটে। লোকি ফার্গুসনের বল ডিফেন্স করার পরও বল গিয়ে স্টাম্পে আঘাত হানে। পা দিয়ে বাঁচানোর চেষ্টা করেও ১৮ রানেই থেমে যায় তাঁর ইনিংস। পরে আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৪৯ রানের আরেকটি জুটি গড়েন শান্ত।
আজ ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক গড়া মাহমুদউল্লাহ ২১ রানে আউট হলে একা পড়ে যান শান্ত। পরে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিলেও দলকে ২০০ রানও এনে দিতে পারেননি তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন বাঁহাতি ব্যাটার। অন্যদিকে ১০ ব্যাটার মিলে করেছেন ৯৫ রান। কিউইদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার অ্যাডাম মিলনে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
২ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
৩ ঘণ্টা আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
৩ ঘণ্টা আগে