সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে তো সব ম্যাচ জিততেই হবে। এমনকি অন্যান্য দলের ওপরও নির্ভর করতে হবে পাকিস্তানকে। শোয়েব আখতারের মতে, নিজেদের দোষেই পাকিস্তান এখন ‘পরনির্ভরশীল’।
গতকাল পার্থে দিনের প্রথম খেলায় নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে এই বিশ্বকাপে প্রথম জয় পায় পাকিস্তান। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারত জিতলে কিছুটা লাভবান হতো পাকিস্তান। তবে ভারত হেরে যায় ৫ উইকেটে এবং পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে যায়।
পাকিস্তানের এই অবস্থার জন্য নিজেরাই দায়ী বলে মনে করেন শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আসলে নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করেছি। এখানে ভারতের কোনো দোষ নেই। বাজে খেলে আমরা নিজেদের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দিয়েছি। আমি চাচ্ছিলাম ভারত যেন ভালো খেলে।’
গতকাল আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। ভারতের ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করেছেন শোয়েব। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকারও প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, ‘এই ধরনের পিচে খেলা সহজ না এবং ভারত খুবই হতাশ করেছে। যদি তাদের ব্যাটাররা তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে খেলত, তাহলে ১৫০ ম্যাচজয়ী স্কোর হতো। তবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটাররা দারুণ খেলেছে। মিলার, মারক্রাম দুর্দান্ত খেলেছে। লুঙ্গি এনগিডি দারুণ খেলেছে। বেশি গতি না দিয়ে শর্ট বলে সে উইকেটগুলে পেয়েছে।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে