পাকিস্তানে বাঁহাতি কোনো পেসার উঠে এলেই তাঁকে তুলনা করা হয় ওয়াসিম আকরামের সঙ্গে। সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিমের ধারেকাছেও অবশ্য এখন পর্যন্ত কেউ ঘেঁষতে পারেননি। মোহাম্মদ আমিরসহ একাধিক তারকা উঠে এলেও ক্যারিয়ার লম্বা করতে পারেননি কেউই। এবার ওয়াসিমের সঙ্গে তুলনা করা হচ্ছে তরুণ ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে।
বিশ্বকাপে নজরকাড়া এই ফাস্ট বোলার বলেছেন, তিনি ওয়াসিমের মতো হওয়ার চেষ্টা করে যাবেন। গতকাল ঢাকা টেস্টের আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙা নিয়ে প্রশ্ন করা হয় শাহিনকে। জবাবে এই ফাস্ট বোলার বলেন, ‘আমার সব সময়ই শতভাগ দেওয়ার চেষ্টা থাকে। উইকেট নেওয়া বা না নেওয়া একদমই আমার হাতে নেই। আমি শুধু দলের জন্য চেষ্টাই করতে পারি। আগ্রাসী বোলিং করে দলকে জেতাতে চেষ্টা করতে পারি। শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। বাকিটা আল্লাহর হাতে।’
বাংলাদেশের উইকেট বরাবর স্পিন সহায়ক। এ ধরনের উইকেটে পেসারদের ভালো করতে হলে কী করতে হবে জানতে চাইলে শাহিন বলেন, ‘এশিয়ার সব উইকেটই আসলে কম-বেশি ধীরগতির। লোকে বলে যে স্পিনারদের সহায়তা বেশি মেলে। তবে শক্তপোক্ত হলে এবং গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়।’
হাসান আলীর সঙ্গে জুটি গড়ে দারুণ সাফল্য পাচ্ছেন শাহিন। দুজনের মাঝে সমন্বয় নিয়ে এই পেসার বলেন, ‘হাসানেরও এখানে কৃতিত্ব আছে। হাসানের সঙ্গে যখনই আমি বোলিং করি, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিই যে, কে কখন আক্রমণ করবে, কে রান আটকে রাখবে।’
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৯ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৯ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে