Ajker Patrika

পাকিস্তানি সংবাদমাধ্যমকে একহাত নিলেন ইরফান পাঠান

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানি সংবাদমাধ্যমকে একহাত নিলেন ইরফান পাঠান
নিজেদের দল হারলে গর্তে লুকায় পাকিস্তানি সংবাদমাধ্যম– দাবি ইরফানের। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বৈরিতায় অনেক আগে থেকেই মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান। বিশেষ করে বাইশ গজে এই দুই দলের লড়াইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যায়। এই ইস্যুতে এবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে একহাত নিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের শুরুটা হয়েছে খুবই বাজে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের সমীকরণ কঠিন করে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচের আগে প্রোটিয়াদের ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। কিন্তু দল হারতেই সে বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়।

এই ঘটনার পর ভারতকে ব্যঙ্গ করে পাকিস্তানি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়। সে আনন্দ অবশ্য বেশিক্ষণ টেকেনি তাদের। সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে সালমান আলী আগার দল। এই হারে খাদের কিনারায় চলে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। শেষ চারে যেতে চাইলে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে; সেই সঙ্গে অন্যান্য ম্যাচের সমীকরণ পক্ষে আসতে হবে। ইরফানের মতে, পাকিস্তান দলের এমন অবস্থার পেছনে তাদের সংবাদমাধ্যমের বড় দায় আছে।

ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানি সংবাদমাধ্যমের সমালোচনা করে এক্সে দেওয়া বার্তায় ইরফান লিখেছেন, ‘ভারত হেরে যাওয়ার পর পাকিস্তানি সংবাদমাধ্যম টাইমলাইন ভাসিয়ে দেয়। কিন্তু নিজেদের দল হেরে গেলে তারা ইঁদুরের মতো গর্তে লুকায়। আমাদের সঙ্গে না খেললে আমরা এটা নিয়ে ভাবিই না। আমরা শুধু নির্দিষ্ট খেলার ওপর মনোযোগ রাখি।’

ইরফান আরও যোগ করেন, ‘বর্তমান পাকিস্তান দল চাপ সামাল দিতে পারে না। তাদের এই ভোগান্তির জন্য সে দেশের সংবাদমাধ্যমের দায় আছে। তারা তাদের দলকে সমর্থন করে না। সংবাদমাধ্যম পাকিস্তান দলকে সব সময় চাপে রাখে। ভিউ ব্যবসার জন্য তারা এটা করে থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তাঁর উপদেষ্টাকেও

নতুন স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত