Ajker Patrika

বর্ণবাদী ছায়ায় আজ রিয়াল-বেনফিকা ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বর্ণবাদী ছায়ায় আজ রিয়াল-বেনফিকা ম্যাচ
বেনফিকার বিপক্ষে প্রথম লেগে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে প্রথম লেগে ভিনিসিয়ুস জুনিয়রকে করা কথিত বর্ণবাদী ঘটনা।

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার উদ্দেশে বলেছেন, ’’বর্ণবাদবিরোধী লড়াই যেন কেবল ‘স্লোগান’ বা ‘ব্যানারে’ সীমাবদ্ধ না থাকে।’’ তিনি একে একটি বড় পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন। প্রথম লেগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ভিনিসিউসকে বর্ণবাদী গালি দিয়েছেন বলে অভিযোগ ওঠে, যার ফলে ম্যাচটি ১০ মিনিট বন্ধ ছিল। উয়েফা বর্তমানে প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে; দোষী সাব্যস্ত হলে তিনি ১০ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়বেন।

গোলরক্ষক থিবো কোর্তোয়া ভিনিসিয়ুসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, ‘উদ্‌যাপনের দোহাই দিয়ে বর্ণবাদকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না।’

প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আজ ঘরের মাঠে খেলবে। আরবেলোয়ার বিশ্বাস, মাঠের বাইরের এসব বিতর্ক ভিনিসিয়ুসকে দমাতে পারবে না, বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন। বেনফিকা তাদের খেলোয়াড়কে নির্দোষ দাবি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত