
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের অনেকেই বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছেন।
কয়েক দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। এই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কেকেআরের প্রতি ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের পরিপ্রেক্ষিতেই মূলত মোস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। ছন্দে থাকা একজন ক্রিকেটারকে বাংলাদেশি পরিচয়ের কারণে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ তাবিথ লিখেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পরও কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে ২০২৬ আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তাতে আমি ভীষণ হতাশ। মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ। যা ভদ্রলোকের খেলা ক্রিকেটে মোটেও আশানুরূপ নয়।’
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস—২০১৬ থেকে আইপিএলে এখন পর্যন্ত এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছে। গতবার জেক ফ্রেজার ম্যাগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের মাঝপথে নেয় মোস্তাফিজকে।
আগের আইপিএলের হিসাবটা যদি এক পাশে সরিয়েও রাখা হয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও মোস্তাফিজ দুর্দান্ত খেলে চলেছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। রংপুর রাইডার্সের জার্সিতে এবারের বিপিএলে এরই মধ্যে তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। খেলাধুলাকে পুরোপুরি রাজনীতিমুক্ত করতে ভারতের কাছে তাবিথের আহ্বান, ‘খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করতে ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআইকে আহ্বান জানাচ্ছি। বিভেদ ভুলে মানুষকে এক করার শক্তি রয়েছে খেলাধুলার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি। শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’
বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আলোচনা গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই জোরালো হয়েছে। সূচি অনুযায়ী এবারের বিশ্বকাপে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনসে ও একটি খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমন অবস্থায় ভারতে ম্যাচ খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে বক্তব্য এসেছে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টার পক্ষ থেকে। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসিকে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিঠি দিয়েছে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৮ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৪ ঘণ্টা আগে