
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে গতকাল থেকে টালমাটাল অবস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে নির্দেশনা আসার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা নাইট রাইডার্স বাদ দেয় মোস্তাফিজকে। এমন ঘটনায় দেশের অনেকেই নিন্দা জানিয়েছেন।
২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবুধাবিতে নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে গিয়েছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ানোর অনেক আগেই মোস্তাফিজের নাম ছেঁটে ফেলেছে কলকাতা। এই ঘটনায় বিসিসিআইকে ধুয়ে দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’
আগামী মাসেই ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে ভারতে। যার মধ্যে তিনটিই কলকাতার ইডেন গার্ডেনসে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে অনেকের কাছে। ফারুকীর কথাতেও সেটাই বোঝা গেছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল দল সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’
কয়েক দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। একই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা। একই সঙ্গে বাংলাদেশের বাঁহাতি পেসারের বদলি নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
৩ ঘণ্টা আগে
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। শিরোপা জিতেছে স্কটল্যান্ড নারী দল। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা উপহার দিলেন দারুণ ব্যাটিং প্রদর্শনী। সেই প্রদর্শনীর কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার দিলারা আক্তার।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
৪ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
৪ ঘণ্টা আগে