অ্যান্টিগায় আজ রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে সিনিয়র সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তানজিম হাসান হাসান সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সাকিব সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো কুড়ি ওভারের বিশ্বকাপ খেলতে এসে কোহলি ও সূর্যকুমারকে ফিরিয়ে তানজিম সাকিবেরও এখন ১১ উইকেট। যৌথভাবে শীর্ষে এখন দুই সাকিব।
ভারতীয় ব্যাটাররা অন্যদের ওপর চড়াও হলেও নিজের প্রথম দুই ওভার পর্যন্ত তানজিম সাকিবকে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তাঁরা। ২ ওভার ১৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। নিজের প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় ওভারে এসেই নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।
নবম ওভারে তানজিম সাকিবের বল সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করে ২৮ বলে ৩৭ রানে বোল্ড হয়েছেন কোহলি। নেমে প্রথম বলেই হুক করে দারুণ একটি ছক্কা সূর্যকুমারের। পরের বলে আউটসাইড-এজের পর ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের হাতে। এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভারে ওভারে ৪ উইকেটে ১৪৬ রান।

হারারে স্পোর্টস ক্লাবেই কদিন আগে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ লাগানোর সম্ভাবনা এবার তৈরি করেছিলেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪২ রানের লক্ষ্যও তাড়া করে জিততে পারল না বাংলাদেশ।
১৬ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
১ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
২ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৪ ঘণ্টা আগে