
সবকিছু ঠিকঠাকই চলছিল। মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। গ্যালারিতেও তখন দর্শকদের উল্লাসধ্বনি। ঠিক এই সময়ে বাদ সাধল বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল বৃষ্টি। তবে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ে সকাল ১১টার দিকেই। ঘড়ির কাঁটা যখন ২টা ৩৪ মিনিট, তখনই হানা দেয় বৃষ্টি। আম্পায়াররা তড়িঘড়ি করে ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। গ্রাউন্ডস্টাফরাও ব্যস্ত হয়ে ওঠেন মাঠ কাভার দিয়ে ঢাকতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৪২ ওভারে করেছে ৮ উইকেটে ১৮৭ রান। মারনাস লাবুশেন ৫৫ রানে অপরাজিত। নাথান এলিস ২ রানে ব্যাটিং করছেন।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২ ওভারে ৩ উইকেটে ০ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ম্যাথু শর্ট ও কুপার কনোলি এবং ম্যাট রেনশ—এই তিন ব্যাটার মেরেছেন ডাক। ওপেনার শর্টকে বোল্ড করে তাসকিন আহমেদের শুরু। কনোলি, রেনশকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে ক্যাচ ধরেছেন লিটন দাস।
কিছুক্ষণ পর অস্ট্রেলিয়া ৭.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রানে পরিণত হয়। অ্যালেক্স ক্যারিকে (১৩) ফেরান মোস্তাফিজ। পঞ্চম উইকেটে ৫৯ বলে ৪৩ রানের জুটি গড়েন অজি অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। ১৮তম ওভারের প্রথম বলে ইংলিসকে ফিরিয়ে থিতু হওয়া এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন ইংলিস।
ইংলিসকে ফেরানোর চার ওভার পর তানভীর কট এন্ড বোল্ড করেন গ্রিনকে (৫০)। তানভীর দ্রুত ২ উইকেট নেওয়ায় ২১.১ ওভারে ৬ উইকেটে ৮১ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে হ্যাভিয়ের বার্টলেট ও লাবুশেন গড়েন ১১৫ বলে ১০৩ রানের জুটি। ৪১তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে স্লগ করতে গিয়ে বোল্ড হয়ে যান বার্টলেট। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় বার্টলেট করেন ৫২ রান। ঠিক তার পরের বলে অ্যাডাম জাম্পাকে (০) দারুণ এক স্লোয়ারে বোল্ড করেন তাসকিন। হ্যাটট্রিকটা অবশ্য করতে পারেননি তাসকিন।

২৪ বছর বয়সী উইঙ্গার আবদে ইজ্জালজুলিকে ধরা হচ্ছিল এবারের বিশ্বকাপের অন্যতম ‘সারপ্রাইজ প্যাকেজ’। কিন্তু গত রোববার নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে সতীর্থ শাদি রিয়াদের সঙ্গে এক সংঘর্ষে তাঁর বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে যায়। ডান পায়ের চোট গুরুতর হওয়ায় এবং ৪৮ ঘণ্টার ফিটনেস টেস্টে অনুত্তীর্ণ হওয়ায় রিয়াল বেতিসের এই
৩৩ মিনিট আগে
বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি থিয়েরি অঁরি এবং পেলেকে সম্মান জানিয়ে তাঁদের নামে সাময়িকভাবে রাস্তার নামকরণ করেছে নিউইয়র্ক সিটি। সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত
৩৫ মিনিট আগে
আপনি যদি ফ্রান্স দলের দিকে তাকান, ওদের এ টিম, বি টিম, সি টিম—সব দলেই দুর্দান্ত খেলোয়াড় আছে। ওদের দলে রায়ান চেরকির মতো প্রতিভাবান খেলোয়াড়ও আছে। বিশেষ করে ওদের আক্রমণভাগ বা স্ট্রাইকিং জোন এতটাই শক্তিশালী যে আমার মতে ওরাই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল।
১ ঘণ্টা আগে
মিরপুরে বৃষ্টির বাগড়ায় বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজের দলেই রয়েছে একাধিক পরিবর্তন।
১ ঘণ্টা আগে