Ajker Patrika

ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে খেলানোর প্রস্তাব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৭: ৫৩
ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে খেলানোর প্রস্তাব
বিশ্বকাপে ইরান ফুটবল দলের অংশগ্রহন নিয়ে আশাবাদী ফিফা সভাপতি। ছবি: ফিফা

ইরানের পরিবর্তে আসছে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত ইতালিকে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ফিফাকে। বুধবার এমন খবরে দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

ইরানকে বাদ দিয়ে কেন ইতালিকে নেওয়ার প্রস্তাব? এখানে ‘এক ঢিলে দুই পাখি মারা’র চিন্তাভাবনা মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলির। একে তো ইরানকে পছন্দ নয় তাদের, কথাবার্তাতেই এই অপছন্দের কথা খোদ ট্রাম্পও প্রকাশ করেছেন। দ্বিতীয়ত ইরান যুদ্ধকে কেন্দ্র করে পোপ লিও চতুর্দশের প্রতি ট্রাম্পের আক্রমণাত্মক আচরণের ঘটনায় ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। দুই প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কও তলানিতে। এই সম্পর্ক জোড়া লাগাতে এবং ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতেই ইতালিকে নেওয়ার প্রস্তাব পাওলো জাম্পোলি, ‘আমি ট্রাম্প এবং (ফিফা সভাপতি) জিয়ান্নি ইনফান্তিনোকে প্রস্তাব দিয়েছি, বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়া হোক। আমি ইতালিয়ান বংশোদ্ভূত, আর যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে আজ্জুরিদের দেখতে পারাটা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। চারটি শিরোপা থাকায় তাদের অন্তর্ভুক্তির যৌক্তিকতাও রয়েছে।’

বাছাইপর্ব উতরেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে ইরান। কিন্তু ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বাছাইপর্বের বৈতরণি পেরোতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। ইরানকে বাদ দিয়ে ইতালিকে নেওয়ার প্রস্তাব সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যে জানতে চাওয়া হলে হলে হোয়াইট হাউস, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন কিংবা এশিয়ান ফুটবল কনফেডারেশন কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিলেও ফিফা সভাপতি ইনফান্তিনো আশাবাদী, ইরান বিশ্বকাপে খেলবে। যদিও ইরান যুক্তরাষ্ট্র থেকে তাদের গ্রুপ ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবি তুলেছে, তারপরও ধরে নেওয়া হচ্ছে বিশ্বকাপে খেলতে তারা। ইরান যুদ্ধ শুরুর পর ইরানের পুরো ফুটবল দল তুরস্কে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত