হঠাৎ সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অবসরের ঘোষণা দেওয়ার সময় তামিম আবেগতাড়িত হয়েছেন। কেঁদেছেন। তামিম কি অভিমানেই ক্রিকেট ছেড়ে দিলেন—এমন একটা প্রশ্ন আসছে। আর সেই প্রশ্নের তির বিসিবির দিকে। তবে বিসিবি অবাক তামিমের সিদ্ধান্তে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে তামিম জানিয়েছিলেন, তিনি পুরোপুরি ফিট না থাকলেও খেলবেন। তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবে নিতে পারেনি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি নিয়ে পাপন একটা জাতীয় দৈনিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান। তবে তামিম যে এভাবে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেবেন, ভাবতে পারেনি বিসিবি।
বিশ্বকাপ ও এশিয়া কাপের মাত্র দুই-তিন মাস আগে অধিনায়কের অবসরের সিদ্ধান্ত বড় ধাক্কাই হয়ে এসেছে বিসিবির কাছে। আজ দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এরপর সংবাদ সম্মেলন করে জানাব। তবে এটা অপ্রত্যাশিতই...।’ বিসিবির এক নির্বাচক মনে করিয়ে দিলেন, গত বছরও একইভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম। তাঁর মতে, এটা একেবারেই ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তামিম।
তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ায় বিসিবিকে একই সঙ্গে দুটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। খুব দ্রুত সময়ে একজন অধিনায়ক খুঁজতে হবে। একই সঙ্গে বড় দুটি টুর্নামেন্টের আগে একজন অভিজ্ঞ ওপেনারকে হারিয়ে ফেলাটাও অনেক বড় ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশ দলের জন্য।

উত্তর আমেরিকায় চলমান ফুটবল বিশ্বকাপে এখনো অর্ধেক ম্যাচ বাকি আছে। এরই মধ্যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর। দর্শক উপস্থিতিতে বিশ্বকাপের সর্বকালের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান এই টুর্নামেন্ট।
৩০ মিনিট আগে
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে যুক্তরাষ্ট্র। এই ড্রয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে দলটি। গ্রুপের অপর ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে তুরস্কের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
নকআউটের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মানই দেখালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। একই সঙ্গে এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা দল হিসেবে বেছে নিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এমন মন্তব্য করার পর অবশ্য হাস্যরসের সুরে ব্রাজিলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের নকআউটে শক্তিশালী ব্রাজিলকে পেয়েছে জাপান। শক্তি কিংবা ইতিহাস-ঐতিহ্য—সবদিক থেকেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে বেশ পিছিয়ে এশিয়ার দলটি। এরপরও ভীত নন জাপানিজদের স্ট্রাইকার দায়জেন মায়েদা। উল্টো ব্রাজিলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন তিনি। মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যেকোনো
৩ ঘণ্টা আগে