আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন তামিম ইকবাল। আজ দুপুরে নিজ শহর চট্টগ্রামে আকস্মিকভাবেই সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
অনেক দিন হলো ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। গতকাল চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।
আজ সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিলেন তামিম। তিনি বললেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার

অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৬ মিনিট আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২৫ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ওপর ক্রিকেটপ্রেমীদের আশা-প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ভেন্যু বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যাকাইতে দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ঘটল এক বিরল ঘটনা।
১ ঘণ্টা আগে
ম্যাকাই টেস্টে ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনেই সফরকারীদের সঙ্গী হয়েছে ইনিংস এবং ৫১ রানের হার। আগেভাগেই ম্যাচ শেষ হওয়ায় বাকি তিন দিন ঘুমিয়ে কাটাতে চান নাজমুল হোসেন শান্তরা।
১ ঘণ্টা আগে