বছরের শুরুতে বিগ ব্যাশ বয়কটের হুমকি দিয়েছিলেন রশিদ খান। কিন্তু নতুন সংস্করণ শুরুর আগে নিজের অবস্থান থেকে সরে এসেছেন আফগানিস্তানের লেগ স্পিনার। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেননি তিনি।
তবে আগামী সংস্করণের ড্রাফটে বিদেশি তালিকায় রশিদের নাম রয়েছে। তালিকায় থাকায় ধারণা করা হচ্ছে তিনি খেলবেন। কারণ তালিকা করার সময় কোন কোন খেলোয়াড় টুর্নামেন্টে খেলতে পারবেন তা মৌখিকভাবে জেনে নেওয়া হয়। এ ছাড়া সংবাদ সংস্থা এএফপিও এক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে,২৪ বছর বয়সী লেগ স্পিনার টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছেন।
গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় সিরিজটি বাতিল করে অজিরা। এরই প্রেক্ষিতে গত জানুয়ারি বিগ ব্যাশ বয়কটের হুমকি দেন রশিদ।
সর্বশেষ আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলা রশিদ সে সময় সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়, তবে আমি বিগ ব্যাশে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের সিদ্ধান্ত আফগানদের উন্নতির যাত্রাকে পেছনে ঠেলে দিয়েছে বলে জানিয়েছিলেন রশিদ। তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ‘মার্চে অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে সিরিজ খেলবে না এটা শোনার পর সত্যি হতাশ হয়েছি। আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে আমরা বেশ উন্নতিও করছি। “সিএ”-এর এই সিদ্ধান্ত আমাদের এই পদযাত্রাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।’

সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
৫ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
৬ ঘণ্টা আগে