
২০২৩ সাল থেকে আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম চালু হওয়ার পর পক্ষে-বিপক্ষে চলতে থাকে নানা আলোচনা। সাবেক ক্রিকেটারদের মতে একাদশের পরিবর্তে ১২ জন নিয়ে ম্যাচ খেলায় ক্রিকেটারদের সেভাবে মূল্যায়ন করা হয় না। শচীন টেন্ডুলকারও কদিন আগে এই নিয়মের বিরোধিতা করেছিলেন। সেই ইমপ্যাক্ট সাব ব্যবহারের নিয়ম চালু হচ্ছে ২০২৬ লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএল)। সাকিব আল হাসান-তাসকিন আহমেদদের খেলতে দেখা যাবে নতুন নিয়মেই।
গতকাল এলপিএলের ড্রাফটের শেষ দিনে এবারের টুর্নামেন্টে ইমপ্যাক্ট সাব ব্যবহারের নিয়ম চালু হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরও বিশেষ এক ব্যবস্থা থাকলে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। প্রত্যেক দলের একাদশে অন্তত এক জন করে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, ইমপ্যাক্ট সাব খেলানোর পরও একাদশে একজন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার থাকতে হবে।
নতুন নিয়ম চালু করতে গিয়ে অবশ্য বিপাকেও পড়েছে এলপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের খেলানো বাধ্যতামূলক করা হয়েছে, তাঁদেরই পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। কারণ, জুলাইয়ে ভারত-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের সিরিজ রয়েছে। এলপিএল চলবে জুলাই-আগস্টেই। ভারত সিরিজ থাকায় লঙ্কান অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা থাকছেন না নিজ দেশে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকানা আইপিএল দলগুলোর হাতে রয়েছে ঠিকই। কিন্তু এসএ টোয়েন্টিতে এখনো আইপিএলের মতো ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম চালু করা হয়নি। আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে সাধারণত অলরাউন্ডাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই হয় বোলিংয়ে বা ব্যাটিংয়ে নিজেদের কারিশমা দেখাতে পারেন তাঁরা।
সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ আগস্ট। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এবার পঞ্চমবারের মতো হচ্ছে এলপিএল। লঙ্কানদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গল গ্যালান্টসের হয়ে খেলবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৯ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে