
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটির সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে আইসিসি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই অন্যরকম আমেজ তৈরি হয় চারদিকে। ক্রিকেটাঙ্গন থেকে সেই উত্তাপ ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকপ্রিয় ম্যাচটি নিয়ে নিজেদের মতামত দেন ক্রিকেট বিশ্লেষকেরা। তবে ভারত-পাকিস্তান লড়াই শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ নয়। এই ম্যাচ ঘিরে হয়ে থাকে মিলিয়ন ডলারের বাণিজ্য। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হতে পারে আইসিসি। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ সামনে রেখে এরই মধ্যে স্বভাবসুলভ পাকিস্তানকে খোঁচা দিয়ে প্রমোশনাল বিজ্ঞাপনও প্রচার করতে শুরু করেছে ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ।
ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ থাকে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের। সাধারণত এই দুই দলের একটি ম্যাচের বাণিজ্যিক মূল অন্যান্য ম্যাচের তুলনায় দ্বিগুণ বা তার বেশি হয়ে থাকে। বাড়তি দর্শক আগ্রহের কারণে স্বাভাবিকভাবেই বাড়তি অর্থ আসে বিজ্ঞাপন থেকে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত না হলে ২৫০ কোটি ভারতীয় রুপি ক্ষতি গুনতে হতে পারে আইসিসিকে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩৫ কোটি টাকা।
ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির অ্যাকাউন্টে জমা হয় প্রায় ৪০ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশের ম্যাচ থেকে আসে ৮-১০ লাখ রুপি। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। তাতে ‘সি’ গ্রুপে বাংলাদেশের চারটি ম্যাচের বাড়তি আয় হচ্ছে না আইসিসির। নানা মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ না হওয়ায় অন্তত ৫০০ কোটি টাকার রাজস্ব আয় কম তো হবেই আইসিসির। এ ছাড়া ডিজিটাল মার্কেটিং থেকেও মোটা অঙ্কের আয় হচ্ছে না আইসিসির। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট মানেই তো কোটি কোটি রিচ, রিঅ্যাকশন আর মেটা-ইউটিউব থেকে মোটা অঙ্কের ডলার আয়ের নিশ্চয়তা।
ভারত–পাকিস্তান ম্যাচের বাজারমূল্য নিয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরেই জড়িত ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬১৫০ কোটি ২১ লাখ টাকা। এই ম্যাচ বাতিল হওয়াতে বিপুল পরিমাণ মোটা অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনো কিছুটা আশায় আইসিসি। কাল তারা আশা প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। সেটা নাহলে দেশটির ক্রিকেট যে বড় ক্ষতির মুখে পড়বে সে হুমকিও দিয়ে রেখেছে আইসিসি।তবে ভারত ও জয় শাহর আইসিসিকে তীব্র চাপে রাখার এ সুযোগ সহজেই ছাড়বে না পাকিস্তান। একই সঙ্গে এটিকে বাংলাদেশের দাবি না মানার তীব্র প্রতিবাদ হিসেবেও দেখে পাকিস্তান।

তবে পর্তুগালকে ইউরোপের সেরা করলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটি এখনো রোনালদোর জন্য অধরাই রয়ে গেছে। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে এই একটি আক্ষেপ ঘোচানোই এখন তাঁর মূল লক্ষ্য। কাতিয়া বলেন, ‘যাঁরা বুদ্ধিমান এবং ফুটবল ভালোবাসেন, তাঁদের রোনালদোকে পছন্দ করতেই হবে। যারা তাঁকে পছন্দ করে না, ক্ষতিটা আসলে তাদ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগ যেমন নজর কেড়েছে, তেমনি তাদের সাফল্যের বড় ভিত্তি হয়ে উঠেছে রক্ষণ। আর সেই রক্ষণের শেষ আস্থার জায়গায় থাকা সিমন প্রমাণ করলেন শিরোপার স্বপ্ন দেখতে হলে গোলরক্ষকের দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।
৪ ঘণ্টা আগে
হতাশা আর গৌরবের ব্যবধান কতটুকু? হ্যারি কেইনকে জিজ্ঞেস করলে উত্তরটা হবে—মাত্র ১১ মিনিট। আটলান্টায় তখন ইংলিশ সমর্থকদের চোখে অন্ধকার। ডিআর কঙ্গোর কাছে ১-০ গোলে পিছিয়ে বিশ্বসেরা তারকায় ঠাসা ইংল্যান্ড দাঁড়িয়ে ছিল আরেকটি অপ্রত্যাশিত বিদায়ের সামনে।
৪ ঘণ্টা আগে
প্রথমে অপেক্ষা, তারপর আধিপত্য, শেষে উদ্যাপন। স্পেনের জয়ের গল্পটা এমনই। গোল পেতে কিছুটা সময় লেগেছে, কিন্তু একবার গোলের দেখা পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া করেনি লুইস দে লা ফুয়েন্তের দল। লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন।
৪ ঘণ্টা আগে