মনে করেন রশিদ লতিফ

পাকিস্তান বয়কট না করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো দূর হয়নি। দেশটির সরকার জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে বলে বিশ্বাস তাঁর।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘পর্দার আড়ালে একটি কূটনীতি কাজ করে সব সময়। এক দিনের মধ্যে অনেক কিছুই হতে পারে। তবে শেষ পর্যন্ত সমাধান না এলে এটা বিশ্ব ক্রিকেটের জন্য বিপর্যয় ডেকে আনবে।’
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। তাৎক্ষণিক এই ঘটনার প্রতিবাদ জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশের সঙ্গে হওয়া অবিচারের প্রতিবাদে সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ বয়কট করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন নাকভি। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আজ পর্যন্ত সময় নিয়েছিলেন পিসিবি প্রধান। কিন্তু গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।
এমন সিদ্ধান্তের পরও অপেক্ষায় আছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আশা, সিদ্ধান্ত বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বিপক্ষে ম্যাচ খেলার ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাহলে পাকিস্তান ক্রিকেট ক্ষতির মুখে পড়বে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে আইসিসি।
সিদ্ধান্ত না বদলালে আইসিসি যা-ই করুক না কেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তান যে হুট করে নেয়নি তেমনটাই বলছেন রশিদ, ‘সচরাচর পাকিস্তান এমন সিদ্ধান্ত নেয় না। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন আর নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে না। এর প্রভাব সুদূরপ্রসারী। সামনে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আছে, যেখানে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ থাকতে পারে। ২০২৮ সালে চ্যাম্পিয়নস ট্রফিতেও দুই দলের খেলা থাকতে পারে। তাই বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। আমার মনে হয় পিসিবি এবার ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট) নিয়েছে।’

আইসিসিকে আবারও চিন্তায় ফেলে দিয়েছে পাকিস্তান। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। টুর্নামেন্টের আগ মুহূর্তে যেটা নিয়ে নতুনকরে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, সরকারের অবস্থান কঠিন হলেও এমন কিছুরই দরকার
২০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটির সরকার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে সালমান আলী আগার দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে আইসিসি।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
১৫ ঘণ্টা আগে