
সেই জুলাইয়ে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তামিম ইকবাল। হাঁটুর চোটে ঘরের মাঠে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজ তো মিস করছেনই, এর আগে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও। বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন দেশের ওয়ানডে অধিনায়ক। তবে আজ মধ্যরাতে তাঁর হিমালয়ের দেশ নেপালে যাওয়ার কথা। তিনি সেখানে খেলবেন এভারেস্ট প্রিমিয়ার লিগে।
মূলত এই লিগের ওপরই নির্ভর করছে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন এ কথা।
তামিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পরে মেডিকেল বিভাগ থেকে তামিমকে পরামর্শ দেওয়া হয়েছিল প্রায় আট সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে। তামিম মাসখানেক ধরে জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে এই পুনর্বাসন পরিকল্পনা অনুসরণ করেছে। যথেষ্ট অধ্যবসায় ও কষ্টের সঙ্গে তামিম এই জটিল ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রায় শেষ করেছে। গত দুই-তিন ধরে প্রথমে স্কিল ট্রেনিং শুরু করেছে, ব্যাটিং-ফিল্ডিং। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আমরা আশাবাদী। নিজেকে আরও যাচাই করতে তামিম প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে প্রকাশ করেছে।’
পরিকল্পনার অংশ হিসেবে তামিম এভারেস্ট লিগে খেলতে যাচ্ছেন বলে জানিয়েছেন দেবাশীষ, ‘এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। এই খেলার মধ্যে বোঝা যাবে স্কিল ও অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে সামলাতে পারছে।’
পাকিস্তান সিরিজে তামিমকে দেখা যাবে কি না—এমন প্রশ্নে দেবাশীষ চোখ রাখলেন এভারেস্ট লিগের দিকে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পুনর্বাসনের যে অবস্থা, ও বেশ আত্মবিশ্বাস পাচ্ছে। টপ স্কিল ট্রেনিং সে ১০০ ভাগ করতে পারছে। তবে খেলার বিষয়টি অন্যরকম। প্রকৃত খেলার মধ্যে যতক্ষণ না আসবে, ততক্ষণ ও নিজেকে বিচার করতে পারবে না। এভারেস্ট লিগে অংশগ্রহণটা তাই খুবই গুরুত্বপূর্ণ। এর ফিডব্যাকের ওপর নির্ভর করবে ভবিষ্যতে আমরা কীভাবে এগোব।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
২ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
২ ঘণ্টা আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
৩ ঘণ্টা আগে