ক্রিকেট, রাজনীতি নাকি দুটিই সাকিব আল হাসানের কাছে গুরুত্বপূর্ণ—গত কয়েক মাসে এই ব্যাপারে চলছে অনেক আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—সবার কাছে একই প্রশ্ন। যেখানে সবারই উত্তর, সাকিবের পরিচয় শুধুই একজন ক্রিকেটার।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পরই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্যের (এমপি) পদ টিকিয়ে রাখতে পেরেছেন কেবল সাত মাস। এদিকে আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন আজ সংবাদ সম্মেলনে এসেছে শান্তর কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘না। আমার তেমন মনে হয় না। কারণ তিনি (সাকিব) পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার মনে করি। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলাটা খেলছেন। তাই তিনি তাঁর দায়িত্ব জানেন এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, তা জানেন। তাই আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ইউনিট বাজেভাবে ব্যর্থ হয়েছিল। পাকিস্তান টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘আলাদা করে কোনো কিছু করতে চাই না। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের গত কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটা তেমন ভালো করিনি।’
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে মনে করেন শান্ত। খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘খেলোয়াড়েরা যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়েরা বিশ্বাস করে, প্রত্যেকের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে এবার আমরা বিশেষ করে ব্যাটিং ইউনিট ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও গুরুত্বপূর্ণ। তাই দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’
আরও পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৫ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৬ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৭ ঘণ্টা আগে