এক সাকিব আল হাসানের কতই না পরিচয়। ক্রিকেটারের পরিচয় ছাপিয়ে তাঁকে একেকজন ডাকেন একেক নামে। যেখানে ক্রিকেট মাঠের চেয়ে রাজনীতিবিদের দায়িত্ব পালন করা অনেক কঠিন। দুটি দায়িত্ব সাকিব কীভাবে সামলাবেন, সেটা তাঁর ওপরই ছেড়ে দিলেন এনামুল হক বিজয়।
এ বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন সাকিব। সেই পরিচয়ও তাঁর বেশি দিন টিকল না। দেশে গণঅভ্যুত্থানে সোমবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সেদিনই সাকিবের পার্টি অফিসে আগুন দেন বিক্ষোভকারীরা। পরের দিন (মঙ্গলবার) সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন এসেছে বিজয়ের কাছে। মিরপুরে আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বিজয় বলেন, ‘আসলে অনেক মানুষকে আমরা দেখে আসছি। তাঁদের পরিকল্পনাও থাকে বিভিন্ন রকম। একেক জনের মাথায় একেকরকম চিন্তা আসে। আপনি যে প্রশ্ন করেছেন, সেটার উত্তর আরেকজন আরেকভাবে দেবেন। আমি একরকম দেব। তো তিনি (সাকিব) কী চাচ্ছেন, কীভাবে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করবেন, কীভাবে খেলাটা চালাবেন, কীভাবে রাজনীতি চালাবেন একদমই তাঁর ব্যক্তিগত বিষয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির ইভেন্ট শেষে দেড় মাসের লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশের। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম দল। এরই মাঝে পাকিস্তানেই শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন বিজয়। সাকিবের প্রসঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক বলেন, ‘আমরা যখন তাঁকে মাঠে পাব, ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই। ব্যক্তি হিসেবে চাই। তাই আমি মনে করি, যখন তিনি ক্রিকেটে আসবেন, ক্রিকেটের বড় ভাই হিসেবে তাঁকে চাই।’
এক মাসেরও বেশি সময় বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল। শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয় থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে বার্তা দিয়েছেন। সাকিব কোনো পোস্ট দেননি সামাজিক মাধ্যমে। সুদূর কানাডায় সাকিবের নীরবতা নিয়ে যখন প্রবাসী এক বাংলাদেশি প্রশ্ন করেন, তখন ভক্তের সঙ্গে তাঁর বাক বিতণ্ডা হয়। সেই বাক বিতণ্ডার এক মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিজয় ‘এ’ দলের অধিনায়ক হলেও সাকিবকে নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেছেন বারবার। এখানে কৌশলী উত্তর দিয়েছেন বিজয়।
চারপাশে একের পর এক মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময়। সেই সময় কাছের এক ছোট ভাইকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন বিজয়। সামাজিক মাধ্যমে তখন পোস্ট করেছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। সেই কঠিন সময় কীভাবে পার করেছেন, আজ বলেছেন বিজয়, ‘তার (ছোট ভাই) কথা চিন্তা করে দিন পার করেছি। তার বাসায় দেখার সুযোগ হচ্ছিল না। সেজন্য তাঁকে নিয়ে পোস্ট করেছি। চাইনি তেমন একটা অশান্তি তৈরি হোক। তবে আরেকজন অন্যভাবে চিন্তা করছে। সে যেভাবে চিন্তা করবে, আমি সেভাবে চিন্তা করব না।’
আরও পড়ুন:

মুহূর্তটা কিছুতেই ভোলার নয়। ভোলা যাবে না। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে ডালাস মিক্সড জোন পেরিয়ে চলেই যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ‘দিবু (মার্তিনেসের ডাকনাম), বাংলাদেশ থেকে এসেছি’—পেছন থেকে ডাক দিতেই থামলেন। ‘ওহ্, বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি’, বলতে বলতে ফিরে এলেন প্রতিবেদকের কাছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ মানেই যেন ইউরোপ আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চ, যেখানে এশিয়া আর আফ্রিকার দেশগুলো যেত শুধুই দু-একটা ‘অঘটন’ ঘটানোর স্বপ্ন নিয়ে। তবে ২০২৬ বিশ্বকাপ যেন পুরোনো সব চেনা হিসাব-নিকাশ ওলটপালট করে দিচ্ছে। কিন্তু এই পরিবর্তনের হাওয়া দুই মহাদেশে লেগেছে ভিন্ন সমান্তরালে।
১ ঘণ্টা আগে
কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
৩ ঘণ্টা আগে
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
৪ ঘণ্টা আগে