
নারী ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। আগেই সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ায় দুই দলের লড়াইটি ছিল গুরুত্বহীন। বৃষ্টি বাগড়ায় ম্যাচটিতে ফলও হয়নি। এরপরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকল আনুষ্ঠানিকতার ম্যাচটি।
নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের খেলা দেখতে হাজির হন ২৫,৯৬৫ জন দর্শক। যা কোনো নারী আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। আগের রেকর্ডটি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে। গত ২৩ অক্টোবর ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে স্মৃতি মান্ধানা, হারমানপ্রীতি কৌরদের লড়াই দেখতে গ্যালারিতে হাজির হয়েছিল ২৫,১৬৬ জন দর্শক। এই রেকর্ড ভেঙে গেল মাত্র তিনদিনেই।
বৃষ্টির কারণে বাতিল হয় বাংলাদেশ ও ভারতে ম্যাচটি। কয়েক দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২৭ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৯ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ডিএলএস মেথডে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। লক্ষ্য তাড়ায় ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করে ভারত। এরপর আবার বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত করেন রেফারি।
শ্রীলঙ্কার সাথে যৌথভাবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজক ভারত। মূলত স্বাগতিক দেশ হওয়ায় নিজেদের ক্রিকেটারদের সমর্থন দিতে প্রতি ম্যাচেই গ্যালারিতে ভারতীয়দের আধিপত্য দেখা যায়। এদিক থেকে অন্যান্য ভেন্যুর তুলনায় নভি মুম্বাইয়ের বেশ এগিয়ে। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভারতের ক্রিকেটের আবাসস্থল হিসেবে পরিচিত।
নারী বিশ্বকাপে আরও বড় দুটি ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন নভি মুম্বাইয়ের দর্শকরা। ভারত ও অস্ট্রেলিয়ার শেষ চারের ম্যাচটি হবে এই ভেন্যু। এরপর ফাইনাল ম্যাচটিও হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৮ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২২ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে