
রাজধানী ঢাকায় আজিজুর রহমান মুছাব্বির নামের স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাত ৮টার পর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পশ্চিম তেজতুরী বাজার এলাকায় মুছাব্বিরকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, তাঁর (মুছাব্বির) পেটে তিনটি গুলি লেগেছিল।
আজিজুল হক মুছাব্বির বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক।

খবর শুনে বিআরবি হাসপাতালের সামনে ও কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন নেতা-কর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মুছাব্বিরের সঙ্গে সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ মাসুদের সঙ্গে হাসপাতালে আসা জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাঁর বাসা কেরানীগঞ্জে।
ঢাকা মেডিকেলের সামনে ঘটনার বর্ণনায় জাবেদ সাংবাদিকদের বলেন, আজ রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির, মাসুদসহ কয়েকজন পশ্চিম তেজতুরী এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে করে এসে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান।
এতে মাসুদও গুলিবিদ্ধ হন। দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়, পরে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

গাইবন্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
৫ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।
১০ মিনিট আগে
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
২০ মিনিট আগে