
আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে ভারত-নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দেশটির বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যে আচরণ করেছেন, দিল্লি চাইলে বাংলাদেশ সরকারের সঙ্গেও তেমনটা করতে পারে। কিন্তু তারা তা না করে ‘দুর্ভাগা’ মোস্তাফিজুর রহমানকে বলির পাঁঠা বানাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জম্মুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গে ওমর আবদুল্লাহ বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, ‘দুর্ভাগা খেলোয়াড়টির দোষ কী? আমি স্বীকার করি, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কী ক্ষতি করেছে? বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো। বাংলাদেশ আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় এবং আমাদের কোনো ক্ষতি করেনি। আমাদের তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’
ওমর আবদুল্লাহ আরও বলেন, একজন খেলোয়াড়কে (আইপিএল থেকে) সরিয়ে দেওয়া হয়েছে। এতে বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের লোকজন বলছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তারা চায় তাদের ম্যাচ অন্য কোথাও হোক।
বাংলাদেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওমর বলেন, খেলোয়াড়দের নিশানা না করে ভারত সরকারের উচিত প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি মোকাবিলা করা। তিনি বলেন, ‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, চাইলে বাংলাদেশেও তাই করুন; কিন্তু এই খেলোয়াড়ের দোষ কী? তিনি খেলতে প্রস্তুত ছিলেন। তাঁর দলও তাঁকে বাদ দিতে চায়নি। তাদের বিবৃতি পড়ুন। ওপর থেকে চাপ ছিল বলেই তাঁকে জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে। খেলোয়াড় নিজে ফিরতে চাননি, তাঁর দলও তাঁকে পাঠাতে চায়নি।’
মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ফলে পরিস্থিতির উন্নতি হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ওমর নিজেই বলেন, ‘না, এতে কোনো উন্নতি হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা খেলাকে খেলা হিসেবেই দেখি। যারা খেলাকে রাজনীতির সঙ্গে জড়ায়, তাদের জিজ্ঞেস করুন। তারা দল দেখলে খেলোয়াড়দের ধর্ম দেখে। ধর্ম ছাড়া আর কিছুই তারা দেখে না। ফুটবল দলে মুসলমান বেশি থাকলে তাদের আপত্তি থাকে। আর ক্রিকেট দলে মুসলমান কম থাকলে সেই দলে তাদের কোনো আপত্তি নেই। শিক্ষা হোক বা খেলাধুলা—সবকিছুতেই তারা ধর্ম খোঁজে।’
বিজেপি নেতা শ্যাম লাল শর্মার পৃথক জম্মু রাজ্য গঠনের দাবির প্রতিক্রিয়ায় ওমর প্রশ্ন তোলেন, ‘এই দাবিও কি ধর্মের ভিত্তিতে?’ তিনি বলেন, বিজেপি ইতিমধ্যে লাদাখকে ‘ধ্বংস’ করেছে, এখন তারা জম্মুকেও ধ্বংস করতে চায় কি না, সেটাই দেখার বিষয়।

ভারতের দিল্লির একটি আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) ক্লিনিকে চিকিৎসকদের চরম গাফিলতি ও জালিয়াতির কারণে অন্যের ভ্রূণ এক নারীর গর্ভে প্রতিস্থাপন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যমজ সন্তানের জন্ম দেওয়ার পর ডিএনএ পরীক্ষায় দম্পতি জানতে পেরেছেন যে তাঁরা ওই শিশুদের জৈবিক বাবা-মা নন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে এখন পর্যন্ত ওই সম্ভাব্য চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি। ফলে এটি বাস্তবে কী ধরনের রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের ভোপাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) চিকিৎসকদের চরম অবহেলায় তিন বছরের এক ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পরিবর্তে ভুলবশত শিশুটির শরীরে ‘ফরমালিন’ ইনজেকশন দেওয়ার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে কড়া প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের ‘প্রাণঘাতী পদক্ষেপের’ কোনো যৌক্তিকতা নেই।
৩ ঘণ্টা আগে