অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারত। করোনায় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন উমেশ যাদব।
শামিকে এশিয়া কাপের দলে না রাখাতে অনেক সমালোচনা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পাননি এই পেসার। তাই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের পারফরম্যান্স দেখানোর সুযোগ ছিল তাঁর। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় সবকিছু ভেস্তে গেছে।
তবে শামির দুর্ভাগ্যে কপাল খুলেছে উমেশের। দীর্ঘ ৪৩ মাস পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন এই পেসার। সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর।
ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, রবি চন্দন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, দীপক চাহার, জাসপ্রীত বুমরা ও উমেশ যাদব।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
১০ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
১০ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
১০ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
১১ ঘণ্টা আগে