মেধাবী এবং তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রাখার বিষয়টি মহেন্দ্র সিং ধোনির স্বভাবজাত। তাঁদের ভেতর থেকে দুর্দান্ত পারফরম্যান্স বের করে আনতে দক্ষ তিনি। এবারের আইপিএলে যেমন ভারতের সাবেক অধিনায়কের সংস্পর্শে বদলে গেছেন মোস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংসে নিজের পুরোনো রূপ ফিরে পেয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের অনেক আগে থেকেই ধোনির ছায়ায় নিজেকে প্রস্তুত করেছেন মাতিশা পাতিরানা। চেন্নাইয়ের সাবেক অধিনায়কের দিকনির্দেশনায় আজ টি-টোয়েন্টি সংস্করণের অন্যতম সেরা পেসার তিনি।
ধোনির অধীনেই ক্যারিয়ারের উত্থান ঘটানো শ্রীলঙ্কান পেসার তাই ভারতকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ককে ‘বাবা’ হিসেবে মনে করেন পাতিরানা। নিজ বাসায় আপন বাবা যেমন পরামর্শ দেন, ঠিক তেমনি নাকি ধোনি মাঠে তাঁর যত্ন নেন। এমনটাই ‘লায়নস আপক্লোজ’ নামে এক পর্বে জানিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ‘স্লিঙ্গা’ স্টাইলে বোলিং করা পাতিরানা।
ধোনিকে নিয়ে ২১ বছর বয়সী পেসার পাতিরানা বলেছেন, ‘আমার বাবার পর ক্রিকেটে ধোনি আমার বাবার ভূমিকা পালন করেন। তিনি সব সময় আমার শরীর যত্ন নেওয়ার বিষয়ে বলেন, উপদেশ দেন আমার কী করা উচিত। একই কাজ আমার বাবা করেন যখন বাসায় থাকি।’
পরামর্শ দেওয়ার সময় ধোনি ক্রিকেটকে উপভোগ করতে বলেন বলে জানিয়েছেন পাতিরানা। ১৩ উইকেট নিয়ে এবারের আইপিএলে অনেকের সঙ্গে উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে থাকা পেসার বলেছেন, ‘মাঠে কিংবা মাঠের বাইরে পরামর্শ দেওয়ার সময় একসঙ্গে বেশি কিছু বলেন না। তিনি ছোট্ট বিষয় বলেন, কিন্তু এটি অনেক পার্থক্য তৈরি করে দেয়। সেই সব ছোট্ট ছোট্ট পরামর্শে আমি অনেক আত্মবিশ্বাসী হই।’
পাতিরানা আরও বলেন, ‘মাঠের বাইরে আমরা খুব কম কথা বলি। তবে যদি কিছু জানার থাকে, নিশ্চিতভাবেই আমি তাঁকে জিজ্ঞেস করি। সব সময় তিনি আমাকে বলেন খেলাকে উপভোগ করো এবং নিজের শরীরের যত্ন নিও।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে