
সবশেষ পাকিস্তান সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল। ওই সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল স্বাগতিক পাকিস্তান। বেশির ভাগ ব্যাটারই কম বল খেলে দ্রুত রান তুলেছিলেন। এমন আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ পাকিস্তানের জন্য এক ধরনের নতুন ধারা, যেটি তারা এখন আরও বেশি নিয়মিত করতে চায়।
অন্যদিকে পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে দেশে ফেরে লিটন-তামিমরা। নিজেদের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে এবার পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ থাকতে পারে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন আজ সফরকারী অধিনায়ক সালমান আলী আঘা জানালেন, বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটই তাঁরা খেলতে চান। তবে গুরুত্ব দেবেন তাঁরা কন্ডিশনকে।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা অবশ্যই কন্ডিশনের ওপর নির্ভর করছে। বাংলাদেশ যেকোনো মাঠে, যেকোনো দেশে খুবই ভালো একটি দল। আর নিজেদের মাঠে তো তারা আরও বেশি শক্তিশালী। আমরা জানি এখানে আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ আসবে। আমরা সেগুলো নিতে প্রস্তুত। এখানে এসে খেলতে পারাটা আমাদের জন্য রোমাঞ্চকর।’
টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের খেলায় ধরন বদলানোর চেষ্টা করছে পাকিস্তান। আগ্রাসী ক্রিকেট খেলাই এখন তাদের নতুন পরিকল্পনার অংশ। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই সেই পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী তারা। সালমান বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের খেলার ধরন পাল্টেছি এবং এখন এই নতুন ধরনেই খেলতে চাই। তবে কন্ডিশন বোঝা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখে নেব কন্ডিশন কী বলছে, তারপর সেই অনুযায়ী খেলব। যদি কন্ডিশন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে সহায়তা করে, আমরা অবশ্যই সেইরকমই খেলব। আর যদি না করে, তাহলে কন্ডিশন যা অনুমতি দেয়, তার সঙ্গে মানিয়ে নেব।’
সালমান আরও জানান, দলের লক্ষ্য ব্যাটিংয়ে প্রতিপক্ষের তুলনায় ১০-১৫ রান বেশি করা এবং বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখা। তাদের দলে আছে দুজন নতুন মুখ, যাদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। এই দুজন পেসারকে নিয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক। সালমান বলেন, ‘দুজন অনভিষিক্ত ক্রিকেটার স্কোয়াডে আছে, দুজনেই পেসার। তারা খুবই রোমাঞ্চকর। তাদের স্কোয়াডে দেখে আমি খুশি। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাদের পারফরম্যান্স দেখার জন্য।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে