
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট অব্যাহত আছে। প্রথম দুই দিনের ছয়টি সেশনই কথা বলেছে সফরকারীদের হয়ে। তৃতীয় দিনের প্রথম সেশনেও হাসল বাংলাদেশ। সেশনটা নিজেদের করে নিয়ে দুপুরের খাবার খেতে গেছে তারা।
দ্বিতীয় দিনের শেষ সেশনে অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত সেই সেশনটাও ছিল বাংলাদেশের পক্ষেই। আজ দিনের প্রথম সেশনেও মিরাজের ব্যাটিং দাপট অব্যাহত আছে। টানা দুটি সেশনে অস্ট্রেলিয়াকে দমিয়ে রাখলেন এই অলরাউন্ডার।
ছক্কা মেরেই এই সেশন শেষ করেন মিরাজ। তাঁর ব্যাটিং দৃঢ়তায় এই সেশনে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তোলেছে বাংলাদেশ। রানের বিচারে খুব বেশি না হলেও পরিস্থিতি বিবেচনায় এই রান অনেক গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য। প্রতিটি রানেই চাপ বাড়ছে অস্ট্রেলিয়ার।
প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। ২১৯ রানের লিড পেয়েছে অতিথিরা। ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি তুলে নেওয়া মিরাজ ৬৫ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন। তাঁর সঙ্গী তাসকিন আহমেদ ১২ রানে অপরাজিত আছেন। হাসান মাহমুদ ও তাইজুলের পর এই গতি তারকাকে নিয়ে বাংলাদেশের লিড বাড়াচ্ছেন মিরাজ। নবম উইকেটে অবিচ্ছিন্ন ৪৫ রান করেছেন দুজন।
৩০৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু হাসানকে নিয়ে সপ্তম উইকেট দারুণ প্রতিরোধ গড়েন মিরাজ। এই জুটিতে আসে মহামূল্যবান ৪৬ রান। এরপর তাইজুল ইসলামকে নিয়ে ১৮ রানের আরও একটি ছোট জুটি গড়েন মিরাজ।

একপ্রান্ত আগলে রেখে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০০ ছাড়ানোর পর ২৫০ রানের লিডের দিকে ছুটছিল বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন বিরতি পর মিরাজ ফিরলে আর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা।
৩৯ মিনিট আগে
অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। সেই দেয়াল এখনো ভাঙতে পারেনি অজিরা।
২ ঘণ্টা আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
১২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
১৩ ঘণ্টা আগে