
রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা থেকে মাত্র ১২৬ রান দূরে ছিল বাংলাদেশ ‘এ’ দল। আজ কাতারের দোহায় টুর্নামেন্টের ফাইনালে জয়ের জন্য বাংলাদেশ দলের দরকার ছিল এই রান। এর আগে পাকিস্তান প্রথমে ব্যাট করে অলআউট হওয়ার আগে তোলে ১২৫ রান।
টস জয়ের হাসিটা হেসেছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। বোলারদের হাতে বল তুলে দেওয়ার পরও সে হাসি ছিল আকবর ও তাঁর দলের মুখে। রানের খাতা খেলার আগেই প্রথম উইকেটের পতন, ২টি রান নিতে দ্বিতীয় উইকেটের পতন—এর চেয়ে ভালো শুরু আর কী আশা করার ছিল!
রিপন মণ্ডলের প্রথম বলেই বল মিড অনে ঠেলেই রান নিতে গিয়েছিলেন ইয়াসির খান। কিন্তু অসামান্য ক্ষিপ্রতায় বল ধরেই দুর্দান্ত থ্রোয়ে উইকেট ভেঙে দেন আবদুল গাফ্ফার সাকলাইন। ব্যাটার রানআউট।
প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারের শুরুর বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন ওয়ান ডাউনে উইকেটে আসা মোহাম্মদ ফাইক।
২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। এই চাপ ধরে রেখেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। তাতে তারা অনেকটা সফলও। ২০ ওভারের খেলায় ১০.৪ ওভারেই পাকিস্তান হারায় তাদের পঞ্চম উইকেট। দলীয় রান তখন—৬৪!
বিদায় নেওয়া প্রথম পাঁচ ব্যাটারের মাত্র দুজনই রানের তিন অঙ্ক ছুঁতে পারেন। জিশান আলমের শিকার হওয়ার আগে ওপেনার মাজ শাদাকাত ২টি চার ও ১টি ছয়ে ১৮ বলে ২৩ রান করেন। ২৩ বলে ২৫ করেন আরাফাত মিনহাস। তাঁকে আউট করেছেন ইয়াসির খানকে রানআউট করা আবদুল গাফ্ফার সাকলাইন।
একটা পর্যায়ে মনে হয়েছিল পাকিস্তান হয়তো তাদের স্কোরটাকে ১০০ ছাড়িয়ে বেশি দূর নিতে পারবে না। কিন্তু শেষ দিকে সাদ মাসুদের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায়—১২৫।
রিপন মণ্ডল সাদ মাসুদের স্টাম্প উপড়ে দেওয়ার আগে ২৬ বলে ৩৮ রান করেন তিনি। ৩টি চার ও সমান ছয়ে সাজানো ইনিংসটির স্ট্রাইকরেট—১৪৬.১৫।
বল হাতে সবচেয়ে সফল রিপন মণ্ডল। ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।
ভারতের বিপক্ষে সেমিফাইনালে সুপার ওভারে জয়ের আগে বাংলাদেশ ‘এ’ দল তুলেছিল ১৯৪ রান। সে হিসেবে ১২৬ রানের লক্ষ্য তাড়া কঠিন কী! তবে এটা ফাইনাল, আর ফাইনালকে চাপ হিসেবে না নিয়ে যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে আকবরের দল, তাহলে তো জেতারই কথা বাংলাদেশের।

বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
১২ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন এনামুল হক বিজয়। ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ২০২৬ বিপিএলেও তাঁর খেলা হয়নি। এমনকি বিপিএল থেকে পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
২৭ মিনিট আগে
মারা গেলেন কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। আজ বিকেলে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ক্যান্ডির স্বনামধন্য আইনজীবী ও সাঙ্গাকারার প্রথম কোচের মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়। বাংলাদেশ এশিয়ান কাপে যত বড় দলের বিপক্ষেই খেলুক না নিজের দর্শন থেকে সরে আসবেন না তিনি— এমনটা আগেই বলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে