চেন্নাইয়ের লাল মাটির পিচে সুবিধা করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ ও ভারত—দুই দলের পেসাররা ভালো করলেও শেষ ইনিংসে আধিপত্য ছিল ভারতীয় স্পিনারদের। চেন্নাই টেস্টে ভারতের পেসাররা নিয়েছেন ৯ উইকেট, বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১১ উইকেট। কিন্তু স্পিনে ভারতীয়দের শিকার যেখানে ১১ উইকেট, সেখানে স্পিনে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।
চেন্নাই টেস্টে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ দলের ভাবনায় এখন কানপুর টেস্ট। এখনকার উইকেটও কি হতাশ করবে বাংলাদেশের স্পিনারদের? ভারতীয় পত্রপত্রিকার খবর, চেন্নাইয়ের চেয়ে আলাদা হবে কানপুরের পিচ? ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্ট কালো মাটির পিচেই হতে যাচ্ছে। সে ক্ষেত্রে পেসারদের চেয়ে স্পিনাররাই এখানে বেশি সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। গ্রিন পার্কের পিচ চেন্নাইয়ের চেয়ে অধিকতর ফ্ল্যাট হবে এবং সময় যত গড়াকে বাউন্সও তত কমে আসবে। মন্থর পিচে সময় যত গড়াবে তত বেশি টার্নও স্পিনাররা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
কানপুরের উইকেট বেশি ফ্ল্যাট হওয়ায় দুই দলের কৌশলেও পরিবর্তন আসতে পারে। পেসার একজন কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলার চিন্তা করছে ভারত। এ ক্ষেত্রে চেন্নাই টেস্টে না খেলা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের একজনকে ভারত বেছে নিতে পারে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে।
যদি বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে ভারত, সে ক্ষেত্রে বিশ্রামে পেতে পারেন জসপ্রীত বুমরা। একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলেও। সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়তো তিনি খেলতে পারেন। তবে গতির বোলার নাহিদ রানাকে বসিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশ ভুক্ত করতে পারেন তাইজুল ইসলামকে।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১১ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১১ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১২ ঘণ্টা আগে