
বড় কিছুর আশা নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। কিন্তু যুবাদের বিশ্বকাপে আজিজুল হাকিম তামিমদের যাত্রা থামল সুপার সিক্সে। ইংলিশদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নিল ২০২০ সালের চ্যাম্পিয়নরা।
ব্যাটারদের ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ। বুলাওয়েতে এদিন লড়াইয়ের পুঁজিই পায়নি দলটি। আগে ব্যাট করে ১৩৬ রানে অলআউট হয় একবারের শিরোপা জয়ীরা। বাংলাদেশের ইনিংসের পরই ম্যাচের ভবিষ্যৎ একরকম নিশ্চিত হয়ে যায়। এরপরও বোলারদের দিকে তাকিয়ে ছিল ভক্তরা। চির গৌরবময় খেলা ক্রিকেটে এদিন আর নাটকীয় কিছু হয়নি। মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের দেওয়ার লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চাইলে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। এমন সমীকরণে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তাদের শুরুটা মন্দ ছিল না। ১১.১ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান তুলেছিল বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দেড়শর আগেই গুটিয়ে যায় তামিমের দল।
বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটির দেখা পাননি। ৩১ রান এনে দেন রিফাত বেগ। মোহাম্মদ আব্দুল্লাহ ২৫, তামিম ২০ ও শাহরিয়ার আহমেদের ব্যাট থেকে আসে ১৮ রান। ২৮ রানে ৩ উইকেট নেন ইংলিশ পেসার সেবাস্তিয়ান মরগান। রালফি আলবার্ট ও ম্যানি লুমসডেন নেন দুটি করে উইকেট।
রান তাড়ায় দলীয় ৩৯ রানে ২ ওপেনার জোসেফ মুরস ও বেন ডকিনসের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ করে ইংল্যান্ডকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান বেন মায়ার্স ও থমাস রিও। ৩৪ রান করে মায়ার্স আউট হলে কালেব ফ্যালকোনারকে নিয়ে বাকি কাজটুকু সারেন রিও। ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৩৭ রানে ২ উইকেট নেন আল ফাহাদ।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে নাটকীয়তার পর ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বমঞ্চের শিরোপা জেতার স্বাদ পায় বাংলাদেশ। এরপর টানা তিনটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে সেমিফাইনালের আগেই বিদায় নিল তারা।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
৪ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৪ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে