মেলবোর্ন টেস্ট সুসংবাদের সঙ্গে দুঃসংবাদও দিয়েছে অস্ট্রেলিয়াকে। এক ইনিংস ও ১৮২ রানে জিতেছে দ্বিতীয় টেস্টে। এ জয়ে তিন টেস্টের সিরিজে ২-০ জিতেছে অজিরা। ম্যাচ শেষে স্বাগতিকেরা পেয়েছেন মিচেল স্টার্কের ছিটকে যাওয়ার দুঃসংবাদ।
বাঁ হাতের মধ্যমায় চোট পেয়েছেন স্টার্ক। মেলবোর্ন টেস্টের প্রথম দিন ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। ব্যথা নিয়ে যদিও পরে দুই ইনিংসেই বোলিং করেছেন ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।
চোটের বিষয়ে স্টার্ক বলেছেন,‘সিডনিতে আরেকটি স্ক্যান করেছি। সঙ্গে একজন বিশেষজ্ঞকেও দেখিয়েছি। অন্যদিনের স্ক্যানে আঙুলের ওপরে উঠে গিয়েছিল রগটি। এ কারণে আঙুল সোজা করতে পারছি না।’
ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্টার্ক বলেছেন,‘ ভারত সিরিজ আসছে। আগামী সপ্তাহে আমাদের আলোচনা শেষে দেখতে পারব সে সময় কি হবে। আশা করি শেষ মুহূর্ত হলেও সুস্থ হয়ে দলে ফিরতে পারব।’
এর আগে এই টেস্টেই ডান হাতের তর্জনীতে চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামের গ্রিন। গ্রিনের মতো এবার সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন স্টার্কও। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ মার্চ। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৩১ মিনিট আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৫ ঘণ্টা আগে