এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ আগেই। গতকাল ত্রিনিদাদে পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ খেলেছে কিউইরা। ৭ উইকেটের দারুণ জয়ও পেয়েছে তারা।
সবকিছু ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় লকি ফর্গুসনের বিধ্বংসী বোলিং ফিগার। ৪ ওভারে ৪ মেডেন দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। গতকাল সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের সময় বিবেচনায় সাকিবের সেই রেকর্ড টিকল মাত্র ১৪ ঘণ্টা। ২৪টি ডট বল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন ফার্গুসন।
আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে ২০টি ডট বল করেছিলেন ফার্গুসন। পরের ম্যাচে ছাড়িয়ে গেছেন নিজেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচে একজন বোলারের ৪ ওভার মেডেনের প্রথম ঘটনা এটি। সব মিলিয়ে দ্বিতীয়। আগের রেকর্ড ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফার। তাঁরা অবশ্য আইসিসির পূর্ণ সদস্য দল নয়।
গতকাল রাতে ব্রায়ান লারা স্টেডিয়ামে ফার্গুসন-টিম সাউদিদের তোপে ৭৮ রানে অলআউট হয়ে যায় আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া পাপুয়া নিউগিনি। ডেভন কনওয়ের ৩৫, কেন উইলিয়ামসনের ১৮ ও ড্যারিল মিচেলের ১৮ রানের সৌজন্যে ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে কিউইরা।
অসাধারণ বোলিং করে ম্যাচ-সেরা পুরস্কারও হাতে তুলেছেন ৩৩ বছর বয়সী ফর্গুসন। নিজের বোলিং নিয়ে উচ্ছ্বসিত হলেও দলের বিদায়ে হতাশ, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। এমন উইকেটে বোলিং করা আনন্দের। বড় আশা নিয়ে এসে আজই (কাল) বিদায় নেওয়া হতাশার। এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে