টিম ডেভিডকে টি-টোয়েন্টির নতুন ফেরিওয়ালা বললে ভুল হবে না। সিঙ্গাপুরের ২৬ বছর বয়সী এই হার্ড হিটারের চাহিদা এখন বিশ্বের সবখানে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল), দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশ লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)—গত ১২ মাসে ২০ ওভারের সব নামীদামি টুর্নামেন্টে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
পিএসএলের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ‘সাংঘর্ষিক’ না হলে হয়তো এ দেশের ক্রিকেটপ্রেমীরাও তাঁর পাওয়ার হিটিংয়ের সাক্ষী হয়ে থাকতেন।
কদিন আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ডেভিডের ১১ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস এখনো চোখে লেগে থাকার কথা। ডেভিড ভালো করলেও মুম্বাই এবার আসর শেষ করেছে পয়েন্ট তালিকার তলানিতে থেকে।
ডেভিডের আইপিএল অভিযান আগেভাগেই শেষ হওয়ায় ভারত থেকে সরাসরি গেছেন ইংল্যান্ডে টি-২০ ব্লাস্ট খেলতে। সেখানেও ল্যাঙ্কাশায়ার লাইটনিংয়ের হয়ে দুই ইনিংসে ২২০ স্ট্রাইক রেটে করেছেন ৯৫ রান!
পরশু রাতে ডেভিডের ৬০ রানের ইনিংসে ভর করেই উস্টারশায়ার র্যাপিডসকে হারিয়েছে ল্যাঙ্কাশায়ার। তবে সেই ম্যাচের ব্যাটিং ছাপিয়ে ফিল্ডিং কাণ্ডে হাসির খোরাক জুগিয়েছেন তিনি। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দিলে ট্রাউজার্স খুলে যায় তাঁর।
ডেভিড বাউন্ডারি লাইনের কাছে বল থামিয়ে মাঠের দিকে ছুড়ে দেন। তখনই খুলে যায় তাঁর ট্রাউজার্স। অন্তর্বাস থাকায় অবশ্য ‘লজ্জায়’ পড়তে হয়নি ডেভিডকে। বোলিং প্রান্তে বল ছুড়েই ট্রাউজার্স পরে ফেলেন তিনি। তবে ঘটনাটি দেখে হাসি আটকে রাখতে পারেননি ধারাভাষ্যকাররা।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে