
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
মিরপুরে আজ রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা ছিল সেঞ্চুরিময়। দুপুরে সেঞ্চুরি করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান ইসাখিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা মোহাম্মদ নবির ছেলের প্রথম সেঞ্চুরি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাঁর প্রথম সেঞ্চুরিটা ভেস্তে গেলে হৃদয়ের সেঞ্চুরিতে। ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স।
১৭৪ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা এগিয়ে যায় রংপুর রাইডার্স। ৪৯ বলে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তাওহিদ হৃদয় ও ডেভিড মালান। নবম ওভারের প্রথম বলে মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন জহির খান। ১৭ বলে ১ চারে ১৫ রান করেন মালান।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রংপুরের নতুন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে নামা হৃদয় চালিয়ে যান তাঁর স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিং। ৫৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর ম্যাচটা শেষ করে আসার সুবর্ণ সুযোগ ছিল তাঁর। তবে ১৯তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদের অফ স্টাম্প বরাবর বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। ৬৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় করেছেন ১০৯ রান।
হৃদয় আউট হওয়ার পর রংপুরের প্রয়োজন হয় ৯ রান। লিটন ও খুশদিল শাহ বাকি অংশ নিরাপদে পাড়ি দিয়েছেন। ২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। লিটন ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১০৯ রান করা হৃদয় পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) দুই ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তবে ওপেনিংয়ে নামা হাসান ইসাখিল একপ্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪ চার ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইসাখিল।
নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। রংপুরের নাহিদ রানা ও আলিস আল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। আলিস ৪ ওভারে ২২ রান দিয়েছেন। পুরো ৪ ওভার বোলিং করে রানা খরচ করেছেন ৪০ রান। যদিও তিনি ১২ বল ডট দিয়েছেন। রানা-আলিসের সতীর্থ আকিফ জাভেদ ৪ ওভারে ৫৩ রান দিয়েছেন।
১০৯ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন হৃদয়। ১০ ম্যাচে ৪২ গড় ও ১৩৯.৪৮ স্ট্রাইকরেটে করেছেন ৩৭৮ রান। ৩২৯ রান করে যৌথভাবে দুইয়ে সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন ও রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হৃদয়ের টি-টোয়েন্টিতে আরেকটা সেঞ্চুরি এসেছিল বিপিএলেই। ২০২৪ বিপিএলে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত ছিলেন। সেবার তিনি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
৩২ মিনিট আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
২ ঘণ্টা আগে