২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। এরই মধ্যে টুর্নামেন্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সবার আগে বিশ্বকাপের দল দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা, ভারত-এই দুই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যা মূলত বিশ্বকাপের আগে তাদের প্রাথমিক দল। প্রাথমিক দলের অধিনায়ক প্যাট কামিন্স। তানভীর সাঙ্ঘা, অ্যারন হার্ডি—নতুন এই দুই ক্রিকেটার ডাক পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। সাঙ্ঘা, হার্ডি দুজনেরই টি-টোয়েন্টি ম্যাচের চেয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। ৫টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাঙ্ঘা। তরুণ এই লেগস্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫.১২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন তিনি। আর হার্ডি লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ১৬ ম্যাচ ও আর টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচ খেলেছেন।
অন্যদিকে বিশ্বকাপের প্রাথমিক দলে নেই মারনাস লাবুশেন। ২০২০-এর ১৪ জানুয়ারি ওয়ানডেতে অভিষেকের পর এই সংস্করণে ৬ ম্যাচ খেলেননি তিনি। লাবুশেনের ওয়ানডে অভিষেকের পর এই সংস্করণে অস্ট্রেলিয়া খেলেছে ৩৬ ম্যাচ। ৩০ ম্যাচে একাদশে ছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
সদ্য শেষ হওয়া অ্যাশেজে কবজিতে চোট পেয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার পেসারের ৬ সপ্তাহের পুনর্বাসন দরকার। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি হবে দক্ষিণ আফ্রিকায়। তবু কামিন্সকে নিয়ে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। বেইলি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাব বলে আশা করছি। প্যাটকে বিশ্বকাপ শুরুর আগে বিশ্রাম দেওয়া আমরা ইতিবাচক দিক হিসেবেই দেখছি। বিশ্বকাপের আগে সে অনেক ম্যাচই খেলতে পারবে, যা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। ২২ থেকে ২৭ সেপ্টেম্বর হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। যদিও বিশ্বকাপের সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে