
সাকিব আল হাসানের দেশে ফেরা ঠেকাতে এবং তাঁকে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়ার দাবিতে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপিও জমা দিয়েছে।
বেলা ২টা নাগাদ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে অবস্থান নেন সাকিববিরোধীরা। বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তাঁরা। দেয়ালে দেয়ালে কাউকে কাউকে প্রতিবাদী স্লোগানও লিখতে দেখা যায়। গ্রাফিতিও এঁকেছেন কেউ কেউ। বিক্ষোভকারীদের হাতেও ছিল নানা স্লোগান সংবলিত ব্যানার।
বাইরে এমন পরিস্থিতির মধ্যেই শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনপ্রয়োগকারী সংস্থা শেরেবাংলা স্টেডিয়ামের ৩ নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।
অবশ্য সাকিববিরোধীদের মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে অবস্থান নেওয়ার আগেই খবর আসে যে নির্ধারিত সময়ে ফেরা হচ্ছে না সাকিবের। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সাকিব ফ্লাইট বাতিল করেন। তাঁর ফ্লাইট বাতিলের খবরও সাকিববিরোধীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা বিসিবিকে স্মারকলিপি দিয়ে স্টেডিয়াম এলাকা ছেড়ে যান।

চার বছর ধরে জমি নিয়ে জটিলতার পর কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথে এগোল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে প্রস্তাবিত এই কেন্দ্রের জন্য রামুর রশিদনগরে ১৫ দশমিক ২০ একর জমি ৩০ বছরের লিজে পেয়েছে বাফুফে।
২১ মিনিট আগে
পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানাকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুবাইয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের পর জরিমানার পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও। মূলত প্রতিপক্ষ ক্রিকেটারকে উস্কে দেওয়ার শাস্তিই পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
৩৮ মিনিট আগে
সেপ্টেম্বরের শেষেই এশিয়ান গেমস ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই টুর্নামেন্টে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা। যদিও মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে এটা বিবেচ্য বিষয় নয়।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই আলোচনায় জাপানের আবাসন সংকট। এবার কোনো প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না; খেলোয়াড়দের জন্য হোটেল, ক্রুজশিপ ও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা নিবন্ধিত হওয়ায় আবাসন নিয়ে চাপও তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে