জো রুট-ডেভিড মালানের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে আজ ৯ উইকেটের একপেশে জয়ে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।
হারের সেই ক্ষতে এখনো প্রলেপ দিতে পারেনি ইংলিশরা। তার আগেই পড়ল নুনের ছিটা! মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগই হারিয়েছেন দলটির সদস্যরা। তার মানে, চার দিন খেলেও কোনো কানাকড়ি পাবে না সফরকারীরা।
ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বোলিং করেছেন বেন স্টোকস-ওলি রবিনসনরা। ফলে জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ পয়েন্টও কাটা পড়েছে তাঁদের।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট।
ম্যাচ রেফারি ডেভিড বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন ইংলিশ অধিনায়ক রুট। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে মন্থর ওভার রেটের জন্য সব মিলিয়ে ৭ পয়েন্ট হারাল ইংল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে তারা আছে সাত নম্বরে।
ইংল্যান্ড দলের পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান ট্রাভিস হেডকেও। অশোভন আচরণের দায়ে সাজা পাচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৭ তম ওভারে স্টোকসের একটি ডেলিভারিতে পরাস্ত হয়ে মেজাজ হারান হেড। তখনই তিনি অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২০ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে