
গোলমুখে বারবার ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা উঁকি দিচ্ছিল লিভারপুল শিবিরে। যদিও মার্সিসাইডের ক্লাবটির সব শঙ্কা দূর করে দিলেন মোহাম্মদ সালাহ। ম্যাচের অন্তিত মুহূর্তে এই ফরোয়ার্ডের করা গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বার্নলিকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
এ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা ধরে রাখার মিশনে ৪ ম্যাচের সবকটিতে জয় তুলে নিলো লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহাম হটস্পার। ৩ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১৭ নম্বরে।
টার্ফ মোর স্টেডিয়ামে লিভারপুল খেলেছে নিজেদের মতো করেই। ৮১ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৭টি শট নেয় তারা। এর মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে রেডদের গোলমুখে ৩ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্নলি। তাদের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ে ডেডলক ভাঙতে পারেনি লিভারপুল।
তাতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বার্নলি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের পয়েন্ট ভাগের আশা মাটি করে দেন সালাহ। সফল স্পট কিক থেকে জালে বল জড়ান এই মিশরীয় তারকা ফুটবলার। তার আগে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল।
একমাত্র গোল হজমের ৯ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় বার্নলি। সফরকারীদের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেসলি উগোচুকো। সে ধাক্কা সামলে আর শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি নিচের সারির দলটি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে