
লিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর। বাকি আছে আরও চার ম্যাচ। সেই চার ম্যাচের সবগুলো হারলেও সমস্যা নেই তাদের।
বিপিএলের একাদশ সংস্করণে খেলছে সাতটি দল। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটাল আট ম্যাচে অর্জন করেছে ২ পয়েন্ট। পরের চার ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে ৪ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাদের হবে ১৪ পয়েন্ট। রংপুরকে ছাড়িয়ে যেতে পারছে না তারা। বাকি টেবিলের ওপরের দিকে থাকা পাঁচ দলের মধ্য থেকে চার দল খেলবে প্লে-অফ।
ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। পরের ছয় ম্যাচে জিতলে তাদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী আছে ৪ নম্বরে। তারাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে। কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে কাল নিশ্চিত ২ পয়েন্ট হারাবে কোনো দল। চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে খুলনা-রাজশাহী। যে দল হারবে টুর্নামেন্টে তারা পরের সব ম্যাচ জিতলেও হবে কেবল ১৪ পয়েন্ট। অর্থাৎ রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে না। চার দলের মধ্যে থেকেই যাবে রংপুর।
উড়তে থাকা রংপুরকে থামাবে কে। দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংস ছয় ম্যাচে অর্জন করেছে ৮ পয়েন্ট করে। রংপুরের অর্ধেক। রংপুরের চেয়ে দুই ম্যাচ কম খেললেও এরই মধ্যে দুটি করে ম্যাচে হেরেছে তারা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে