রাওয়ালপিন্ডির বৈরী আবহাওয়া অপেক্ষা বাড়িয়েই চলেছে বাংলাদেশ ও পাকিস্তানের। সিরিজের প্রথম টেস্টে আজ এখন পর্যন্ত একটা বলও মাঠে গড়ায়নি। কোনো বল না খেলেই মধ্যাহ্নভোজের বিরতিতে এখন দুই দল।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। সাড়ে ১০টায় তাই টস করা সম্ভব হয়নি। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে লাগাতার কাজ করছেন। দুই দফায় বাংলাদেশ সময় বেলা ১১টা ও দুপুর ১২টায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। মাঠ পর্যবেক্ষণের সময় আউটফিল্ডের কয়েক জায়গায় গর্ত দেখা গেছে। বেলা ১টায় আবার মাঠের অবস্থা পর্যালোচনা করার কথা বলে ক্রিকবাজে জানা গেছে। মধ্যাহ্নভোজও শুরু হবে তখন। তবে টস কখন হবে, সেটা এখনো নিশ্চিত নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের যে অবস্থা, সেখানে এখন অলস সময় কাটছে দুই দলের। মাঠের অবস্থা পর্যবেক্ষণের এক ফাঁকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪ ঘণ্টা আগে