প্রায় দুই মাসের বিরতি শেষে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হয়নি নির্ধারিত সময়ে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে কাজ করছেন। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন ম্যাচ কর্মকর্তারা। ক্রিকেটাররা এখনো ওয়ার্ম-আপ শুরু করেননি। ধারণা করা হচ্ছে, টেস্ট শুরু হতে দীর্ঘ সময় দেরি হতে পারে। টস কখন হবে, সেটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। রাওয়ালপিন্ডিতে এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও সমীহ করছেন বাংলাদেশকে। এরই মধ্যে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
২ ঘণ্টা আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
৪ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগে