
সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন কিরন নাভগিরে। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই ওপেনার।
নাগপুরে আগে ব্যাট করে ১১০ রান তোলে পাঞ্জাব। জবাবে নাভগিরে একাই করেন ১০৬ রান। তাঁর ৩৫ বলের অপরাজিত ইনিংসটি ১৪ চার ও সাতটি ছয়ে সাজানো। এই ইনিংস খেলার পথে ৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন নাভগিরে। মেয়েদের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল সোফি ডিভাইনের। ৩৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন তিনি। ২০২১ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে এই রেকর্ড গড়েন ডিভাইন।
এবার তাঁর রেকর্ডের দখল নিলেন নাভগিরে। তাঁর টর্নেডো ব্যাটিংয়ে ১২ ওভার ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মহারাষ্ট্র। দল জেতানোর পথে একাই ৯৪ শতাংশ রান করেন নাভগিরে। বিশ্ব রেকর্ড গড়ার দিনে ৩০২.৮৬ স্ট্রাইকরেটে ব্যাট করেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। মেয়েদের টি-টোয়েন্টিতে এটাই প্রথম ৩০০ স্ট্রাইকরেটে সেঞ্চুরির রেকর্ড।
সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফির ২০২২ সালের আসরে ৩৫টি ছয় মারেন নাভগিরে। প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে এত বেশি ছয় মারতে পারেননি আর কেউ। মারকুটে ব্যাটিং করে সে বছরই ভারতীয় দলে অভিষেক হয় ৩১ বছর বয়সী ব্যাটারের। দেশের জার্সিতে ছয়টি ম্যাচ খেললেও ঘরোয়া লিগের পারফরম্যান্স টেনে আনতে পারেননি। রীতিমতো হতাশ করেছেন তিনি। ৪ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেন মাত্র ১৭ রান। এমন পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েন নাভগিরে।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৬ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩০ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে