ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।
শোয়েবকে নিয়ে বড় এক খোঁচাই মেরেছেন শ্রীশান্ত। বিশ্বের দ্রুততম গতির বোলারকে স্পিনার বানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, শোয়েবকে নাকি শচীন স্পিনারের মতো খেলতেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক পেসার।
শোয়েবকে ভাই সম্বোধন করে শ্রীশান্ত বলেছেন, ‘শোয়েব ভাই কেন আপনি সব সময় এমনটা লেখেন। কোন জায়গায় আপনার সঙ্গে আমরা একমত হব। শচীন পাজিকে তিনি একবার আউট করেছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন শচীন পাজি শোয়েবকে স্পিনারের মতো খেলতেন। আমি আপনার বড় ভক্ত। তবে আপনি যদি শচীন পাজির সঙ্গে পাঙ্গা নেন তাহলে আমরা ছেড়ে কথা বলব না (হাসি)।’
গত ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচকে সামনে রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের সাহস জোগানোর চেষ্টা করছিলেন তিনি। কেননা ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭ বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেদিনও হারই সঙ্গী হয়েছে তাঁর দলের। ম্যাচ শুরুর আগের দিন শচীনকে আউট করার এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল (১৪ অক্টোবর) যদি তোমরা এমন কিছু করতে চাও তাহলে মাথা ঠান্ডা রাখো।’
এমন খোঁচার জবাব ম্যাচ শেষেই পেয়ে যান শোয়েব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ৮–০ হওয়ার পর সামাজিক মাধ্যমে শচীন লিখেছিলেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনেছি এবং সবকিছুই ঠান্ডা রেখেছি।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে