
বাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা। টিম ম্যানেজমেন্ট তাই টি-টোয়েন্টি দলে গত সাত মাস ধরে রাখেননি বাবরকে।
পাকিস্তান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আগামী এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেই দেখা যেতে পারে বাবরকে। নিশ্চয়ই এই ক্ল্যাসিক ব্যাটারের ভক্ত-সমর্থকদের জন্য সুখবরও বটে। সাবেক পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবছে পিসিবির নির্বাচকেরা। সামনেই রয়েছে একটি ত্রিদেশীয় সিরিজ ও তারপর আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ।
বাবরকে ফেরানোর সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো ওপেনার ফখর জামানের গুরুতর চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ফখর জামানকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলেছে পিসিবি। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তবে এশিয়া কাপে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
ফখরের বিকল্প হিসেবে বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তাঁর দলে জায়গা পাওয়া নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ওপর। সম্প্রতি বাবরকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করতে দেখা গেছে। ওই সময় তার সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত লড়াই। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
২৪ মিনিট আগে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ দিনের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী
২ ঘণ্টা আগে
ফাইনাল জয় মানেই গর্বের। কিন্তু প্রতিপক্ষ যদি হয় ভারত—তখন সে আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। ম্যাচের আগের দিন সাংবাদিককের সামনে হাজির হয় এমন কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে দেশবাসীকে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর ছিল তাঁর দল।
২ ঘণ্টা আগে